শুক্রবার, অক্টোবর ২৩, ২০ ২৬
নবীগঞ্জ প্রতিনিধি::
১২ ফেব্রুয়ারী ২০ ২১
২:০ ০ পূর্বাহ্ণ

নবীগঞ্জে ২ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের অভিযানে পৃথক মামলায় দুই বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী জুনেদ আলী (৩৫) কে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফারি পুলিশ। গ্রেফতারকৃত জুনেদ আলী নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর ( পূর্ব) ইউনিয়নের কাজীরগাঁও গ্রামের কলন্দর মিয়ার পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়,গ্রেফতাকৃত জুনেদ নবীগঞ্জ থানায় সিআর ১০৯/১২ ও ২৫৪/১৪ পৃথক দুটি মামলায় আদালত কর্তৃক ১ বছর করে দুই বছরের কারাদণ্ড এবং ১ লক্ষ ৪০ হাজার টাকা অর্থদন্ড করা হয় তাকে। বিগত প্রায় ১১ বছর ধরে সে আত্মগোপনে ছিল।(১১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে জুনেদ আলী কাজীর বাজার ব্র্যাক অফিসে লোন উত্তোলন করতে আসে।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সামাদ আজাদ ব্রাকের গ্রাহক সেজে ব্র্যাকের অফিস থেকে জুনেদকে গ্রেফতার করেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এএসআই আব্দুস সামাদ আজাদ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ