বুধবার, মে ২৭, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৭ মে ২০ ২৪
৪:৩২ অপরাহ্ণ

জেলা প্রশাসক মৌলভীবাজার
গ্রাম আদালত কার্যকরভাবে কাজ করলে জেলা পর্যায়ে মামলা জট কমবে
মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেছেন, দেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন স্থর হচ্ছে ইউনিয়ন পরিষদ। যা একেবারে প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের দ্বোরগোড়ায় সকল সেবা পৌছে দেয়। ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেননা গ্রামীণ জনপদের প্রান্তিক জনগোষ্ঠী একেবারে সাধারণ মানুষ। তাদের ছোট খাটো ফৌজদারী ও দেওয়ানী উভয় ধরনের মামলায় বাড়ির পাশে ন্যায় বিচার পাওয়ার জন্য এই গ্রাম আদালত কাজ করছে। গ্রাম আদালত যদি কার্যকর ভাবে কাজ করে তবে জেলা পর্যায়ের আদালতে মামলার জট কমে যাবে। 
তিনি গত রোববার মৌলভীবাজারে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে গ্রাম আদালত  কার্যক্রমের অগ্রগতি ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইউপি সচিব ও হিসাব সহকারীদের উদ্দেশ্য বলেন, গ্রাম আদালতের কার্যক্রমকে কার্যকর ও ফলপ্রসূ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাদের। তাই মানুষ যেন তাদের বিরোধ নিয়ে গ্রাম আদালতে অভিযোগ করলে স্বল্প সময়ের মধ্যে ন্যায় বিচার পায় সেটি নিশ্চিত করবেন। 
এভিসিবি-৩য় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান এর সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) মল্লিকা দে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মৌলভীবাজার জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ। জেলার ৬৭টি ইউনিয়ন পরিষদের সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ (এএসিও) এ সভায় অংশগ্রহণ করেন।। বিজ্ঞপ্তি
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ