বুধবার, মে ২৭, ২০ ২৬
কুলাউড়া প্রতিনিধি::
৯ মে ২০ ২৪
৩:৩৬ অপরাহ্ণ

কুলাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, তিনি (দোয়াত কলম) প্রতিক নিয়ে পেয়েছেন (৩৭৫৫৯) ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম (কাপ পিরিচ) নিয়ে পেয়েছেন (৩৩৮৫২) ভোট।

এছাড়া ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে চমক সৃষ্টি করেছেন চা শ্রমিক নেতা রাজ কুমার কালোয়ার রাজু, তিনি (চশমা প্রতিক) নিয়ে (৩১৩৫২) ভোট বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম সবুজ (টিউবওয়েল) প্রতিকে পেয়েছেন (৩০৪৮৪) ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে (৭১২০৯) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান নেহার বেগম ।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি হাঁস প্রতিকে পেয়েছেন মাত্র (২১৬১৬) ভোট।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ