৪:২৩ অপরাহ্ণ
নবীগঞ্জে আরো ৪ জনের করোনা শনাক্ত
জাবেদ ইকবাল তালুকদার, নবীগঞ্জ:: হবিগঞ্জের নবীগঞ্জে আরো ৪ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড ১৯) এর সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৮৪ জন। এর আগে কয়েক ধাপে নবীগঞ্জের ১৮০ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড ১৯) এর সংক্রমণ পাওয়া যায়। নতুন আক্রান্ত ৪ জন হলঃ ১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও ৩ জন নবীগঞ্জ বিবিয়ানা গ্যাসফিল্ডের কর্মচারী। নবীগঞ্জ উপজেলা থেকে এ পর্যন্ত ১২৮২ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদের মধ্যে ১৮৪ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। করোনা আক্রান্তদের মধ্যে ১৭২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন, মানুষের মাঝে সচেতনতা না থাকায় করোনা নিয়ে অনেকেই আশংকায় রয়েছেন। শীত মৌসুমে করোনার তীব্রতা আরো বৃদ্ধি পেতে পারে বলেও তিনি জানান। এ সংবাদপত্রের মাধ্যমে জনসাধারণের প্রতি উনার আহবান, প্রয়োজন ছাড়া বাইরে বের হবেননা। বাইরে বের হলে মাস্ক করুন, শারিরীক দুরত্ব বজায় রাখুন ও সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলুন।