শনিবার, অক্টোবর ২৪, ২০ ২৬
জাবেদ তালুকদার, নবীগঞ্জ (হবিগঞ্জ)::
২১ মে ২০ ২১
১২:৫২ পূর্বাহ্ণ

ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের মৃত্যু, দাফন সম্পন্ন
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর গ্রামের ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৫ মেয়ে, ১ ছেলে ও স্ত্রীসহ অসংখ্য আতœীয়স্বজন রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। তার শারিরীক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাায় ১৫ দিন চিকিৎসাধীন অবস্থায় আজ (২০ মে) বৃহস্পতিবার দুপুর ১ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, মরহুম আতাউর রহমান ১৯৮১ সাল থেকে ২০১৩ ইংরেজি পর্যন্ত সুনামের সাথে একটানা প্রায় ৩২ বছর ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তিনি এলাকার মানুষের কাছে ছিলেন সড়বজন শ্রদ্ধেয়। তার মৃত্যু সংবাদে আত্মীয় স্বজনসহ সাবেক শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আজ বৃহস্পতিবার আছরের নামাজের পর বান্দের বাজার সংলগ্ন মাঠে শতশত মানুষের উপস্থিতিতে নামাজের জানাজা অনুষ্টিত হয়। জানাজায় রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে গ্রাম্য কবরস্থানে তাকে দাফন করা হয়।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ