১:২৫ পূর্বাহ্ণ
কমলগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সং'.ঘ.র্ষে আ'.হত-৪
মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪জন আহত হয়েছেন। দু'জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
সোমবার রাত সাড়ে নয় টার দিকে উপজেলার ভানুগাছ ভায়া মাধবপুর বীরশ্রেষ্ট হামিদুর রহমান সড়কের ধলাইপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার রাতে মাধবপুর ইউনিয়নের মাধবপুর চা বাগান এলাকার মৃত রহিম মিয়ার ছেলে রহমত মিয়া মোটরসাইকেলে দু'জন বন্ধুকে নিয়ে ভানুগাছ বাজারে যাচ্ছিলেন।
ধলাইপাড় পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলে থাকা ৪ জন আহত হয়।
স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তবে আহত রহমত মিয়া ও সুজেল মিয়ার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত পৌনে ১০ টার দিকে তাদের দু'জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অপর মোটরসাইকেল চালক মাধবপুর ইসলামাবাদ জামে মসজিদের দারুল কেরাতের ইমামকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। অপর দিকে মোটরসাইকেল আরোহী মিঠুন প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, এ বিষয়ে কেউ আমাদেরকে জানায়নি, তবে বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখছি।