শনিবার, জুন ৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৬ এপ্রিল ২০ ২০
৩:৪৭ অপরাহ্ণ

সিলেটের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন আতিকুর রহমান আতিক

দেশের চলমান করোনা মহামারীতে সিলেটে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ালে রাজনৈতিক, শিক্ষানুরাগী,  ব্যাক্তিত্ব আলহাজ্ব আতিকুর রহমান আতিক। সিলেট জেলা জাতীয় পাটির আহবায়ক কমিটির ১২ সদস্যের গঠিত টিমের মাধ্যমে প্রাথমিকভাবে দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়নের ১৮ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। জাতীয় পাটির সাবেক প্রেসিডিয়াম সদস্য, দক্ষিণ সুরমা উপজেলার মাটি ও মানুষের নেতা আলহাজ্ব আতিকুর রহমান আতিক এর আর্থিক সহযোগিতায় এ খাদ্য বিতরণ কার্যক্রম শুরু হবে আগামিকাল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০ টায় সিলাম ইউনিয়নে, দুপুর ২ টায় জালালপুর ইউনিয়নে এবং বিকাল ৪ টায় মোগলা বাজার ইউনিয়নের অসহায়ের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে নিশ্চিত করেছেন সিলেট জেলা জাতীয় পাটির আহবায়ক ইশরাকুল হোসেন শামীম। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, লবন, পিয়াজ ও তেল। অনুরূপভাবে উপজেলার অন্যান ইউনিয়নে ও এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে তিনি জানান।

এ ব্যাপারে আলাপকালে আলহাজ্ব আতিকুর রহমান আতিক বলেন, দেশে অঘোষিত লকডাউনের ফলে মধ্যম ও নিম্ন আয়ের লোকগুলো দিশেহারা হয়ে পড়ছে। অনেকের ঘরেই খাদ্যসামগ্রীর সঙ্কট প্রকটভাবে দেখা দিচ্ছে। যারা দিনমজুর, তারা পরিবার নিয়ে অভুক্ত থাকছে। ঘর বাজারসদাই শূন্য। আয়ের সবরকম উৎস বন্ধ। কোথায় থেকে দু’বেলা খাবারের ব্যবস্থা হবে তা তারা নিজেরাও জানে না। দেশের ক্রান্তিকালে এমন অবস্থায় দরিদ্র পরিবারের লোকজন পড়েছেন বিপাকে। সেসব খেটে খাওয়া দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তাই আমি অনুরোধ করবো সমাজের সামাজিক সংগঠন ও বিত্তশালী ব্যক্তিদের যারা এই দূর্দিনে অসহায় মানুষগুলোর সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ