বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০ ২৬
মৌলভীবাজার প্রতিনিধি::
২৭ ফেব্রুয়ারী ২০ ২৫
৫:৩৩ অপরাহ্ণ

মৌলভীবাজারে মা আনুষ্ঠানিকভাবে কন্যাকে ত্যাজ্য ঘোষণা

মৌলভীবাজার সদর উপজেলার বড়কাপন এলাকায় এক মা তার প্রাপ্তবয়স্ক কন্যা শেখ তানজিদা লায়লা (জন্ম: ০৮ ডিসেম্বর ২০০৩) কে আনুষ্ঠানিকভাবে ত্যাজ্য ঘোষণা করেছেন।

নটারি ঘোষণাপত্রে বলা হয়েছে, শেখ রিনা বেগম (জন্ম: ১০ ফেব্রুয়ারি ১৯৭৮) তার কন্যার সমকামী সম্পর্কের সঙ্গে যুক্ত থাকার কারণে পরিবারের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়েছেন। ঘোষণাপত্রে উল্লেখ আছে, লায়লার কারণে পরিবার সামাজিকভাবে অপমান ও বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছে।

তাই ভবিষ্যতে লায়লার আর্থিক লেনদেন, সামাজিক কর্মকাণ্ড বা আইনগত বিষয়াদি নিয়ে মা কোনো দায়িত্ব গ্রহণ করবেন না। শেখ রিনা বেগম জানিয়েছেন, তার সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও কন্যা সঠিক পথে ফেরেনি এবং সামাজিক লজ্জার কারণে তিনি এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

এই ঘটনায় স্থানীয় এলাকায় নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে,তারা এটিকে পারিবারিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যৌক্তিক মনে করছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ