সোমবার, অক্টোবর ২৬, ২০ ২৬
জাবেদ তালুকদার, নবীগঞ্জ::
৮ ডিসেম্বর ২০ ২১
৭:৪৩ অপরাহ্ণ

নবীগঞ্জে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ৪ পলাতক আসামী গ্রেফতার
 ভোর-রাতে সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ৪ পলাতক আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। ৭ ডিসেম্বর (মঙ্গলবার) ভোর ৪ টার দিকে আসামীদের নিজ বাড়ি বাগাউড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে। জানা যায়, নবীগঞ্জ থানায় ২০৫/০৯ মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বাগাউড়া গ্রামের মোঃ আমিনুর ইসলাম (৫০) ও ১ বছরের সাজাপ্রাপÍ আসামী মৃত কাদির মিয়ার পুত্র মোঃ আলী জাহান (৩২), আঃ নছিরের পুত্র মোঃ ইব্রাহিম মিয়া (৩০) এবং আপ্তাব মিয়ার পুত্র ইনছব উদ্দিন (২৮) দীর্ঘদীন ধরে পলাতক ছিল। গতকাল মঙ্গলবার ভোর রাত ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে ওসি (অপারেশন) আব্দুল কাইয়ুম, এসআই অমিতাভ দাশ তালুকদার সহ একদল পুলিশ তাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর-রাত ৪টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ