বুধবার, এপ্রিল ১, ২০ ২৬
রাজেশ ভৌমিক,মৌলভীবাজার::
১ এপ্রিল ২০ ২৬
৩:১৯ অপরাহ্ণ

বাড়ি থেকে ৪০ কেজি ওজনের অজগর রাতে উদ্ধার,রাতেই লাউয়াছড়া বনে অবমুক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে হীড বাংলাদেশ প্রকল্প সংলগ্ন একটি বাড়ি থেকে প্রায় ৪০ কেজি ওজনের অজগর উদ্ধার করা হয়েছে। পরে রাতেই সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। সাপটি প্রায় ১২ ফুট লম্বা।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হীড বাংলাদেশ প্রকল্প অফিস সংলগ্ন মিজান মিয়ার বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে মাঝরাতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালাউন্সের রেসকিউ টিমের সদস্যদের সহযোগিতায় সাপটি লাউয়াছড়া বনের গহিন অরণ্যে অবমুক্ত করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে ওই বাড়ি থেকে আনুমানিক ৪০ কেজি ওজনের বিশাল অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালাউন্সের রেসকিউ টিমের সদস্যরা।

পরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় উদ্ধারকৃত সাপটি রাত সাড়ে ১২টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালাউন্সের রেসকিউ টিমের সদস্য মুক্তাদির রহমান,চঞ্চল গোয়ালা, ও সামদেও পাশী ।

এছাড়া বনবিভাগ এবং কমলগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করে মাঝরাতেই অবমুক্ত করা হয়েছে।সাপটির ওজন প্রায় ৪০ কেজি ও দৈর্ঘ্য প্রায় ১২ ফুট।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ