১০ :৫২ অপরাহ্ণ
বাকৃবি’র শিক্ষার্থীদের উদ্যোগে কুলাউড়ায় গবাদিপশুর খাদ্য ও ঔষুধ বিতরণ
‘‘ বন্যা দূর্গত এলাকায়, এগিয়ে আসি প্রাণী সেবায়’’শ্লোগান ধারন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ এর শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর উদ্যোগে কুলাউড়া উপজেলার বন্যা দূর্গত কয়েকটি ইউনিয়নের ২শ ৩০ জন ব্যক্তির মধ্যে গরুর খাবার (গো-খাদ্য) ও ঔষুধ বিতরন করা হয়।
শুক্রবার সকাল ১১ টায় ব্রাহ্মনবাজার ইউনিয়নের হিংগাজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্টিকভাবে গো-খাদ্য বিতরনী অনুষ্টানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো:মহিউদ্দিন ,কুলাউড়া পশু সম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র, ভেটেনারী সার্জন ডা: আব্দুর রহিম প্রধান, ব্রাম্মনাবাজার ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, টিলাগাও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ সভাপতি ময়নুল হক পবন,সাংবাদিক সমিতির সভাপতি নাজমুল ইসলাম ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলতান মাহমুদ, মো:আশরাফুল আলম, মো:রাকব হাসান রনি, রাফসান জানি, মো:আবু তাহের, মাহমুদুল হাসান প্রমুখ।
ইউএনও মহি উদ্দিন জানান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহের যে ৬ জন শিক্ষার্থী অত্যন্ত কষ্ট করে দূরবর্তী এলাকা থেকে গবাদি পশুর খাবার নিয়ে কুলাউড়ার বন্যা দূর্গত এলাকায় এসে গরুর মালিকদেরকে গবাদিপশুর খাবার ও ঔষুধ দিয়ে সহযোগীতা করছেন তা নি:সন্দেহে প্রশংসার দাবী রাখে। তিনি শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।