বুধবার, মে ২৭, ২০ ২৬
কুলাউড়া প্রতিনিধি ::
৩ সেপ্টেম্বর ২০ ২৪
১১:২৮ অপরাহ্ণ

বিএসএফ এর গুলিতে নিহত স্কুল ছাত্রীর লা.শ ৪৫ ঘন্টা পর হস্তান্তর

কুলাউড়া উপজেলার লালারচক সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে স্বর্ণা দাস (১৪) নামের নিহত স্কুল ছাত্রীর লাশ ৪৫ ঘন্টার পর বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।


(৩ সেপ্টেম্বর) মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনীর উর্ধতন কর্তৃপক্ষের উপস্থিতিতে লাশ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

কুলাউড়া থানার সাব ইন্সপেক্টর বিজয় প্রসাদ দেবনাথ বাংলাদেশের পক্ষে লাশ গ্রহন করেন । এসময় বিজিবির উর্ধতন কর্মকর্তা এবং ভারতীয়দের পক্ষে বিএসএফ এবং ইরানী থানার সংশ্লিষ্ট পুলিশ অফিসার উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার রাত ৯ টার দিকে নোম-ম্যান্স ল্যান্ডে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফএ’র গুলিতে ঐ স্কুল ছাত্রী নিহত হলেও সোমবার বিকেল ৪ টা পর্যন্ত লাশ পড়ে ছিল ঘটনাস্থলে।

পরে বিজিবি-বিএসএফ’র কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর লাশ ফেরতের উদ্যোগ নেয়। পরে ভারতীয় পুলিশ লাশের পোষ্ট মর্টেম শেষে ভারতীয় পুলিশ বিজিবির উর্ধবতন কর্তৃপক্ষের উপস্থিতিতে কুলাউড়া থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছে।

উল্লেখ্য, নিহত স্বর্ণা তার পরিবারের সাথে রবিবার রাতে স্থানীয় দুই দালালের সহযোগিতায় লালারচক সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে যাওয়ার চেষ্টা চালান।

রাত ৯টার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের ইরানি থানার কালের কান্দি সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে স্বর্ণা ঘটনাস্থলে মারা যায়। তাঁদের সঙ্গে থাকা অন্যরাও আহত হন।

এব্যাপারে বিজিবির শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার লে: কর্ণেল মিজানুর রহমান শিকদার জানান, বিজিবি-বিএসএফ’র উপস্থিতিতে ভারতীয় পুলিশ নিহত কিশোরীর লাশ মঙ্গলবার সন্ধ্যায় ফেরত দেয়।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষন রায় জানান,সন্ধ্যা ৬ টায় ভারতীয় পুলিশ আমাদের কুলাউড়া থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছে। এসময় দুদেশের পুলিশ ও সীমান্তরক্ষী কর্তৃপক্ষের উর্ধতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ