১০ :০ ৮ অপরাহ্ণ
কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই পক্ষ থেকে হেলমেট বিতরণ ও সংবর্ধনা
মৌলভীবাজারের কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যেগে হেলমেট বিতরণ এবং সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমের লন্ডন গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলাস্থ নিসচা কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনটির উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো. আবদুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নিসচা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ড. এড. মো. আবু তাহের ও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রুহি ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নিসচা এর পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলম।
অনুষ্ঠানে সংগঠনের সম্পাদক রাসেল হাসান বক্তের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ বিআরডিবির চেয়ারম্যান ছরওয়ার শোকরানা নান্না রিসচার উপদেষ্টা মো. আবুল হোসেন, কমলগঞ্জ থানার এসআই আমির হোসেন,নিসচা মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ মিরাজ ও কামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম প্রমূখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সামাজিক ব্যক্তিত্ব তাজুল ইসলাম নির্মাণ শ্রমিক কমলগঞ্জ শাখার সভাপতি আব্দুল করিম। বক্তারা বলেন, বর্তমানে সড়ক দুর্ঘটনা প্রচন্ডভাবে বৃদ্ধি পেয়েছে, সকল চালকদের সতর্ক যানবাহন চলাচলের আহ্বান জানিয়ে,সড়ক দুর্ঘটনা রোধে চালক ও আরোহীদের হেলমেট পরিধানসহ ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেয়া হয় ।
আলোচনা সভা শেষে প্রবাসগামী সংগটনটির পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। এছাড়া ১০ জন মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ করা হয়। এসময় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুশীল সমাজ ও নিসচা কমলগঞ্জ শাখার নেতৃবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।