৩:২২ অপরাহ্ণ
ফাইল ছবি
আমেরিকা প্রবাসী শামীম কারাগারে, রাসেল পলাতক
আমেরিকা প্রবাসী তপন লঙ্কর উরফে শামীম আহমদ ও রাসেল কুমারপাড়ার নাসির আহমদ গংদের সম্পত্তি আত্মসাতের অভিযোগে শামীম জেল হাজতে রাসেল পলাতক। মামলার বাদী নাসির আহমদের দুটি মামলার প্রেক্ষিতে কতোয়ালী পুলিশ শামীমকে আটক করে। বৃহস্পতিবার (২২ মে) শামীমসহ তিন জনকে আটক করে।
আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে, রাসেল পলাতক তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। মামলার বাদী নাসির আহমদ (৪৬), পিতা: মৃত হাজী আব্দুর রহিম, কুমারপাড়া, সিলেট, তিনি বলেন, আমার আপন ভাই তপন লঙ্কর উরফে শামীম আহমদ (৫৩), ও সিলেট নগরীর, হাজারী বাগ, শাহী ঈদগাহ, মৃত রহিছ উদ্দিনের ছেলে রাসেল আহমদ (৪৪), আমি নাসির আহমদ আমার বোন মনি বেগম, লিলি বেগম, শিরিন বেগম ও আমার ভাই সেলিম আহমদের কুমারপাড়ার ৪৮ শতক জায়গা ও বাসা ভাড়া ও দোকান ভাড়ার এবং ছাতক শহরের ১৪ শতক জায়গা দোকান ভাড়া ও বাসা ভাড়া আমার আপন ভাই তপন লঙ্কর উরফে শামীম আহমদ (৫৩), জোরপূর্বক আমাদের বঞ্চিত করে ভোগ দখল করে আত্মসাত করে।
সিলেটের ও ছাতকের বাসা ভাড়া ও দোকান ভাড়া সিলেট নগরীর, হাজারী বাগ, শাহী ঈদগাহ, মৃত রহিছ উদ্দিনের ছেলে রাসেল আহমদ (৪৪) উত্তোলন করায় শামীম ও রাসেলের বিরুদ্ধে মাননীয় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ১ম আদালত, সিলেট। কতোয়ালী নির্বাহী বিবিধ মামলা নং ১২৫/২০২৪ইং।
মাননীয় অতিরিক্ত চীফ ম্যাজিষ্ট্রেট ও আমলী ১নং আদালত, সিলেট। কোতোয়ালী সি.আর মামলা নং ১৬৩০/২০২৪ইং মামলা দায়ের করলে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়। গত ২২ মে কতোয়ালী থানা পুলিশ শামীমকে আটক করে জেল হাজতে প্রেরণ করে, রাসেল পলাতক রয়েছে। এ ব্যাপারে কতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, শামীমসহ তিন জনকে আটক করে। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে, রাসেল পলাতক তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।