বৃহস্পতিবার, মে ২৮, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
২৭ ডিসেম্বর ২০ ২০
১১:০ ০ অপরাহ্ণ

কমলগঞ্জে দুই অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আহত-৩
মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক সহ দুইজন গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত সিএনজি অটোরিকশা চালক মসব্বির (৩৭) যাত্রী প্রদীপ (২৫) ও রবী (১৯)কে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুর দেড় টায় কমলগঞ্জ- শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়ার জানকী ছড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৌলভীবাজার- থ (১১-৭০৯৬) এর সিএনজি অটোরিকশা চালক ফারুক জানান, তিনি শ্রীমঙ্গল থেকে যাত্রী নিয়ে কমলগঞ্জ উপজেলার দিকে যাচ্ছিলাম এসময় বিপরীত থেকে আসা মৌলভীবাজার- থ (১১-৮৫৪৫) সিএনজি অটোরিকশা ঘটনাস্থলে আসামাত্র গাড়ির এক্সেল ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে আমার সিএনজি অটোরিকশাকে আঘাত করে।

এসময় আমি নিয়ন্ত্রণ হারিয়ে লাইন আউট হয়ে যাই। আমার যাত্রীদের কিছু না হলেও অপর গাড়ির চালকসহ তিন জন আহত হয়েছেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক অভিজিৎ জানান, দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত তিন জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ