৮:৫২ অপরাহ্ণ
কমলগঞ্জে বেইজড ট্যুরিজম সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভা
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি কমিউনিটি বেইজড ট্যুরিজম পরির্দশন এবং সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ মে) বিকাল সাড়ে ৪ টায় আদমপুর ইউনিয়নের ভানুবিল মাঝেরগাঁও কমিউনিটি বেইজড ট্যুরিজম এর হলরুমে অনুষ্ঠিত হয় এ মতবিনিময়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি। মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে ও কবি হামোম সনাতন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম, আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক শান্ত কুমার সিংহ। অনুষ্ঠানে ভানুবিল মাঝেরগাঁও কমিউনিটি বেইজড ট্যুরিজম এর সভাপতি নিরঞ্জন সিংহসহ উপকারভোগী সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা কমিউনিটি বেইজড ট্যুরিজমের ঘর পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।