১০ :৫০ পূর্বাহ্ণ
যাত্রীর ফেলে যাওয়া আড়াই লক্ষ টাকা ফিরিয়ে দিলেন রিক্সা চালক নাজমুল
জাবেদ ইকবাল তালুকদার, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে:: রিক্সায় যাত্রীর ফেলে যাওয়া প্রায় আড়াই লক্ষ টাকা ও একটি মোবাইল ফোন হাতে পেয়েও এর প্রকৃত মালিকের মালিকের নিকট তা ফিরিয়ে দিলেন রিক্সাচালক নাজমুল। গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে সততার এমন দৃস্টান্ত স্থাপন করেন রিক্সাচালক নাজমুল।
জানা যায়, ইনাতগঞ্জ বাজার থেকে টাকার মালিক উপজেলার কাজীগঞ্জ বাজারের বাসিন্দা ওই যাত্রীকে নিয়ে কাজিরগঞ্জ বাজারে নামিয়ে দিয়ে আসার পথে তার রিক্সার সিটে পড়ে থাকা একটা সপিং বেগ দেখতে পায় নাজমুল। ব্যাগটি খুলে টাকা এবং দামী একটি মোবাইল ফোন দেখতে পান তিনি। তাৎক্ষনিক নাজমুল আরেকটা ড়্রাইবারের সহায়তা নিয়ে ইনাতগঞ্জ বাজারে কেয়া ষ্টোরের মালিক গোলাম জিলানী সাইফুল আলম এর কাছে নিয়ে আসলে মোবাইল ফোনের সুত্রে ব্যাগের মালিককে ফোন দেন তিনি। টাকার মালিক ফোন পেয়ে দ্রুত আরো দুজন ব্যাক্তি কে সাথে নিয়ে ইনাতগঞ্জ বাজারে আসেন। পরে মোবাইল ও ২ লক্ষ ৪৭ হাজার টাকা ব্যাগ মালিককে ফেরত দেয়া হয়। এসময় ব্যাগ মালিক অনেকের উপস্থিতে নিজ টাকা বুঝে নেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করেন। সততার দৃস্টান্ত স্থাপন করা এই রিক্সাচালককে ২৫০০ টাকা প্রায় জুড় করেই তার পকেটে ডুকিয়ে দেন এবং খুশি হয়ে ঐ টাকার মালিক তাকে একটা মোবাইল ফোন উপহার দেন উপস্থিত সকলকে কৃতজ্ঞতাও জানান তিনি। সততার এ দৃস্টান্ত স্থাপন করা রিক্সাচালক ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের ঠেলা চালক রিফন মিয়ার ছেলে রিকশা চালক নাজমুল হোসেন।
এ ব্যাপারে রিকশা চালক নাজমুল হোসেন বলেন, নিজে কষ্ট করে রোজগার করে খাব তবুও অন্যের সম্পত্তি বা টাকার লোভ লাসনা নেই আমার।আমি গরিব যেখাবে জীবন-যাপন করতেছি এতে আল্লাহর কাছে শুকরিয়া সেই সাথে আমার জন্য সবাই দোয়া করবেন যাতে সত্যতার সাথে সারা জীবন তাকতে পারি।রিকশায় ফেলে যাওয়া টাকাগুলো তিনি মালিককে ফেরত দিতে পেরে অনেক খুশি।