শনিবার, অক্টোবর ২৪, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৩ মে ২০ ২০
৯:১২ অপরাহ্ণ

ধর্মপাশায় ১০জন ব্যবসায়ীকে ৭হাজার ৪০০টাকা জরিমানা

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর বাজারে আজ বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত অভিযান চালিয়ে ওই বাজারের ১০জন ব্যবসায়ীকে সাত হাজার ৪০০টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশনা না মেনে জনসমাগম সৃষ্টি করা ও নিরাপদ দূরত্ব বজায় না রাখার দায়ে ব্যবসায়ীদেরকে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন ধর্মপাশা থানার এএসআই আবদুল করিম, উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার পিটলু চৌধুরী প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ