বুধবার, মে ২৭, ২০ ২৬
কুলাউড়া প্রতিনিধি::
২৪ জুন ২০ ২৪
৬:১৫ অপরাহ্ণ

কুলাউড়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃ.ত্যু

কুলাউড়ায় হাকালুকি হাওরের বন্যার পানিতে ডুবে রিয়ান (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। (২৪ জুন) সোমবার দুপুর দুইটার দিকে পানি থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

রিয়ান উপজেলার ভুকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামের বাটুল মিয়ার পুত্র। স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুর থেকে রিয়ানকে ঘরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদের বাড়ির আশপাশে ভাসান ঢলের পানি।

পরে পানিতে তল্লাশি করে রিয়ানের লাশ পাওয়া যায়। বাটুল মিয়ার তিন সন্তানের মধ্যে রিয়ান ছোট। ভুকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ