মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
২৬ মার্চ ২০ ২৬
৬:০ ৬ অপরাহ্ণ

কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সং'বর্ধনা, স্বাধীনতা দিবস উদযাপন

মৌলভীবাজারের কমলগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার ২৬ মার্চ দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে কমলগঞ্জের শমশেরনগর সড়কে বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি তদন্ত গোলাম মোস্তফা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. অমর ফারুক,উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক বাবর, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আবুল হোসেন, কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা যুগ্ন আহ্বায়ক নজরুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, গুরুত্বস্থানে বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা টানানোসহ মুক্তিযোদ্ধাদের যথার্থ সম্মান প্রদান নৈতিক দায়িত্ব । বীর মুক্তিযোদ্ধারা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। পরে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা, সম্মাননা উপহার প্রদান করা হয়।

এর আগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা। উপজেলা প্রশাসনের আয়োজনে ভোর ৫ টা ৫০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের শুভ সূচনা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা বাহিনী,প্রেসক্লাব,রাজনৈতিক দল,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

ভোর সাড়ে ৬টা থেকে শমশেরনগর, কামুদপুর,দেওড়াছড়া বধ্যভূমি ও দলই সীমান্তে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ করা হয়। এছাড়াও সকাল ৯টায় কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান পুলিশ,আনসার ও ভিডিপি,স্কুল,কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এ কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ