১১:২৬ অপরাহ্ণ
হযরত শাহজালাল (রহ.) লতিফিয়া মাদরাসার সাবেক শিক্ষক হাফিজ শেখ মো. সাইদুল ইসলামকে সং'.ব'র্ধনা
আজ ২১ আগস্ট, বৃহস্পতিবার, দুপুর ২ টায় হযরত শাহজালাল (রহ.) লতিফিয়া মাদরাসা, বালাগঞ্জ-এর হলরুমে মাদরাসার সাবেক শিক্ষক ও বালাগঞ্জ পূর্ব বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ কারী শেখ মো. সাইদুল ইসলাম প্রবাসগমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদরাসার প্রধান শিক্ষক ও সেক্রেটারী হাফিজ মাওলানা জহি উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও বালাগঞ্জ উপজেলা তালামিযে সাবেক সভাপতি হাফিজ ইমন আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ'র সহ-সাধারণ সম্পাদক মাওলানা শ.ম জাহাঙ্গীর আলম ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, আজকের সংবর্ধিত অতিথি একজন আদর্শ ইমাম ও খতিব হিসেবে তার মুছল্লিয়ানদের কাছে যে সুনাম অর্জন করেছের তা আমাদের জন্য গৌরবের।
তিনি মসলক সংগঠনের জন্য নিবেদিত প্রাণ। মাদরাসায় শিক্ষকতা কালীন সময়ে ছাত্রদের প্রতি ছিলেন দায়িত্বশীল ও আন্তরিক। আমরা তার প্রবাস জীবনের সার্বিক সফলতা কামনা করি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসামপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মশাহিদ আহমদ, মাদরাসার শিক্ষক হাফিজ আনহার আহমদ, হাফিজ তাজ উদ্দিন, পূর্ব বাজার জামে মসজিদের মুয়াজ্জিন হাফিজ মামুন আহমদ ও মো. গিয়াস উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন শরিফ থেকে তেলাওয়াত করেন মাদরাসার হিফজ বিভাগের ছাত্র মারজান আহমদ ও ইসলামি সংগীত পরিবেশন করে হাসান আহমদ। হাফিজ মাওলানা জহি উদ্দিন চৌধুরীর সমাপনী বক্তব্য দোয়ার মধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মাদরাসার ছাত্রদের নিয়ে দুপুরের খাবার গ্রহণ করেন।