মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১ এপ্রিল ২০ ২০
৯:০ ৭ অপরাহ্ণ

চুনারুঘাটে ৫’শ মাস্ক বিতরণ করেন তাঁতীলীগ নেতাকর্মীরা

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ):: করোনাভাইরাসের সংক্রমণ রোধে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজারে চুনারুঘাট উপজেলা ও আহম্মদাবাদ ইউনিয়ন তাঁতীলীগের যৌথ উদ্যোগে পাঁচ শত মাস্ক বিতরণ করেছেন নেতাকর্মীরা।

বুধবার পহেলা এপ্রিল সকাল ১১টায় উপজেলার আমুরোড বাজারে ঘুরে-ঘুরে মাস্ক বিতরণের পাশাপাশি উপস্থিত সকলকে সচেতন হওয়ার পরামর্শসহ সতর্কতার সাথে চলাপেড়া করার আহবান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান বাবুল, সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ ফজল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ এমরান হোসেন স্বপন সাই। আহম্মদাবাদ ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক মোঃ আব্দুল মুকিত (মানি), যুগ্ম আহবায়ক মোঃ মোজাম্মেল হোসেন মনজু, সদস্য মোঃ শেখ সুমন ইসলাম প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন তাঁতীলীগের নেতৃবৃন্দসহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ