১০ :৪০ পূর্বাহ্ণ
নবীগঞ্জে ১বখাটে ছেলের নির্যাতনে অতিষ্ঠ পরিবারের ৮সদস্য, ইপজেলা চেয়ারম্যান বরাবর অভিযোগ
জাবেদ ইকবাল তালুকদার, নবীগঞ্জথেকে:: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কূর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামের ভাই বোনদের ও বৃদ্ধা মা কে নির্যাতনের অভিযোগ উঠেছে নিজের ভাইয়ের বিরুদ্ধে। এ নির্যাতনের প্রতিকার চেয়ে ভাই আয়ধন মিয়ার বিরুদ্ধে নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর অভিযোগ করেছেন ভুক্তভোগী বোন রিনা আক্তার (৩৫) সহ মা জয়নব বিবি, ভাই হামদু মিয়া, মধু মিয়া, আজাদ মিয়া, বোন রুপনা বেগম, রোহেনা বেগম, রাহেনা বেগম, সরনা বেগম।
অভিযোগ সুত্রে জানা যায়, ১৫ বছর আগে জয়নব বিবি'র স্বামী মৃত আলফু মিয়া মারা যান। ভাই আয়ধন মিয়া অত্যন্ত সু-চতুর, হীনমনষ্ক, সমাজবিরোধী ও দাঙ্গাবাজ প্রকৃতির লোক। সে দীর্ঘদিন যাবৎ ইয়াবা-জুয়া,গাঁজা সেবনের সাথে জড়িত। পরিবারের লোকজন অনেক চেষ্টা করে ও তাকে সঠিক পথে আনতে পারেন নাই। কিছু কুচক্রী মহলের পরামর্শে প্রায়ই পরিবারের সাথে খুবই খারাপ ভাষায় কথা বলে। দূর থেকে মোবাইলে ভাই-বোনদের গালিগালাজ করে। বোনদেরকে ও ভগ্নিপতিদের কে গাল-মন্দ চুরিকাঘাত করবে বলে বেড়ায়। ইয়াবা, জুয়া, গাঁজা সেবন করে পরিবারের সবার উপর অত্যাচার করার অপরাধে অভিযুক্ত আয়ধর মিয়ার বিরুদ্ধে প্রশাসনের হস্তেক্ষেপ কামনা করেন ভক্তভোগী পরিবার।
এ ব্যাপারে আয়ধন মিয়া বলেন, আমার নামে যে অভিযোগ দেওয়া হয়েছে আমি এই বিষয়ের সাথে জড়িত নই।