রবিবার, অক্টোবর ২৫, ২০ ২৬
জাবেদ তালুকদার, নবীগঞ্জ::
৩ মার্চ ২০ ২২
৪:৫০ পূর্বাহ্ণ

নানা কার্যক্রমের মধ্য দিয়ে নবীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালন
"মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে ৪র্থ জাতীয় ভোটার দিবস পালন করেছে নবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস। তাদের আয়োজনের মধ্যে ছিল- জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত গণশুনানি, প্রবাসী ভোটার নিবন্ধন, প্রতিবন্ধী তথা শারীরিক ও মানসিকভাবে অসমর্থ ভোটার নিবন্ধন। এদিন ৫ জন প্রতিবন্ধি ও ৪৫ জন প্রবাসী ভোটারসহ মোট ৫০ জন নাগরিককে সেবা প্রদান করেছে নির্বাচন অফিস। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যেকোনো সেবায় নবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সর্বদা জনসাধারণের পাশে আছে বলে জানিয়েছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ