৩:১৮ পূর্বাহ্ণ
অসহায় মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ালেন নাট্যকার এবং অভিনেতা ইমতিয়াজ কামরান তালুকদার
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। মানবতার শ্রেষ্ঠ উদাহরন হলেন এই মানব সেবা।দেশের এমনি কঠিন পরিস্থিতি তে সকল ভয়কে উপেক্ষা করে সংকট মোকাবেলায় দেশ ও সাধারণ জনগনের পাশে অসহায় মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ালেন মো ইমতিয়াজ কামরান তালুকদার।অসহায় মধ্যবিত্ত পরিবারের বাসায় বাসায় গিয়ে ব্যতিক্রমী উদ্যোগে খাদ্য সামগ্রী রেখে আসলে তিনি। এছাড়াও এর আগে তিনি সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে বিনামূল্যে মাস্ক-স্যানিটাইজার ও সাবান, খাদ্য সামগ্রী বিতরণ,নিজ হাতে রান্না করে খাবার বিতরণ,সিলেটের সংস্কৃতি কমীদের পাশে দাঁড়িয়েছেন,লিফলেট বিতরণ সহ নানা সমাজসেবা মূলক কার্যকম করেছেন তরুণ উদ্যোক্তা ও নাট্যকার এবং অভিনেতা, সিলেট ফ্রিডম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক দানবীর ইমতিয়াজ কামরান তালুকদার।তিনি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট এম সি কলেজে থেকে পলিটিক্যাল সায়েন্সে পোস্ট গ্রাজুয়েশন সূ-সম্পূণ করেন। এছাড়াও তিনি মঞ্চ অভিনয় আর টিভি নাটক সঙ্গে জড়িয়ে আছেন পাশাপাশি তিনি তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী।চলমান করনা ভাইরাস কোভিড ১৯ পরিস্থিতিতে গুটা পৃথিবি যখন বিপদে।বড় বড় মহাশক্তি পরাশক্তিগুলো যখন দিশেহারা। রতি মহারতিরাই যখন করোনায় থাবা থেকে রক্ষা পাচ্ছেন না।উন্নত প্রযুক্তিকে পেলে নিয়ন্ত্রণহীন ভাবে আক্রমণ করে যাচ্ছে পৃথিবীকে। হাজার কোটি ডলারের সুবিশাল টাওয়ার, হোয়াইট হাউস, রাজপ্রসাদ, মসজিদ, মন্দির, গির্জার কোথাও যখন আজ নেই কোনো নিরাপত্তা। পৃথিবী জুড়ে আজ শুধু আতংক আর আতংক।করোনা ভাইরাসের এই কঠিন থাবা থেকে দেশ ও দেশের জনগনকে রক্ষা করতে সরকার যখন অনুরোধ করছেন খুব জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণ কে ঘরের বাহিরে না যেতে। সকল সরকারি অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, সকল শিল্প কল কারখানা, মার্কেট, বিপনি বিতান যখন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সরকার। ঠিক তখনই আরেক আতংক আমাদের দেশের সাধারণ জনমনে।করোনা যুদ্ধের সাথে খাদ্য ও আহার সংকটে অসহায় দেশের সাধারণ নিম্ন আয়ের ও মধ্যবিত্ত আয়ের মানুষ।সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াঁতে চায় তালুকদার ফাউন্ডেশন।এলাকায় গরিব অসহায় মানুষের মাঝে বিভিন্ন ভাবে সেবামূলক কার্যকম চালিয়ে যাচ্ছে তালুকদার ফাউন্ডেশন।উলেখ্য যোগ্য সেবার মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ,নগদ অর্থ, রক্তদান,গাছ রোপন,শিক্ষা উপকরণ,শীতবস্ত্র ইত্যাদি সহ অসংখ্য কার্যকম পরিচালনা করে আসছে তালুকদার ফাউন্ডেশন।