১১:১৭ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীকে সহযোগিতা করে দেশের উন্নয়নকে তরান্বিত করুন: এমপি কয়ছর এম আহমদ
সুনামগঞ্জের জগন্নাথপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষ্যে দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকমর্ীদের নিয়ে দুই দফা শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সুনামগঞ্জ-৩ আসনের এমপি কয়ছর এম আহমদ।
শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এমপি কয়ছর এম আহমদ ও বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মহসীন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা, শহিদুল্লাহ কাওসার, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ওয়াহিদুর রহমান, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের সকল পর্যায়ের নেতাকমর্ী, সরকারী সকল কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এলজিইডি অফিসের ধীরেন্দ্র সূত্রধর ও দোয়া পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমদ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি কয়ছর এম আহমদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সালাম নিন, দেশের উন্নয়নে সরকারকে সহযোগিতা করুন। এদিকে-২১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে এমপি কয়ছর এম আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ। তা বাস্তবায়ন করতে হবে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ এর সভাপতিত্বে ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটাক্টর আহসান হাবীব এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবীর, পৌর বিএনপি নেতা এমএ মতিন, সাংবাদিক সানোয়ার হাসান সুনু প্রমূখ। এ সময় চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মো.শাহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সৈয়দ এমদাদ মিয়া, মিরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল ওয়াহাব, আশারকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহজান সিরাজ, পাইলগঁাও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজমুদ্দীনসহ প্রশাসনের সকল কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন। সভায় শিক্ষাথর্ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে একই স্থানে পৃথক সভায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, জগন্নাথপুর, সুনামগঞ্জ এর আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত জিআর নগদ অর্থ হিসেবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারকে চাল, ডাল, তেল, চিনি, লবন ও বিভিন্ন প্রকারের মসলা সমৃদ্ধ শুকনা খাবারের প্যাকেট ও ১২ জন দরিদ্র খামারিদেরকে জন প্রতি ১০ কেজি করে প্যাকেট গো-খাদ্য হিসেবে বিতরণ করেন এমপি কয়ছর এম আহমদসহ অতিথিবৃন্দ।