মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
৩ জুন ২০ ২৫
১১:৩৬ অপরাহ্ণ

কমলগঞ্জে চাচা- চাচাতো ভাইয়ের এলোপাতাড়ি দা'.য়ের কো'.পে খু'.ন হল দুই বোন, আহ'ত মা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর কাঁঠাল কান্দি এলাকায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে আপন চাচা আর চাচাতো ভাইয়ের দায়ের এলোপাতাড়ি কোপে সামিমা সুলতানা শারমিন আক্তার(৩২) ও মিম সুলতানা মাসুমা (২৭) ঘটনাস্থলে দুই বোন নিহত হয়েছেন।

এঘটনায় গুরুতর আহত হয়েছেন মা হাজেরা বেগম(৫৪)। ঘটনাটি ঘটে মঙ্গলবার(৩ জুন) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর কাঁঠাল কান্দি গ্রামে ধানি জমিতে কাজ করতে গেলে পেছন থেকে তাদের উপর এ নৃশংস হামলা চালিয়ে হত্যা করা হয়।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে নিহতের বড় বোন আরমিন আক্তার জানান, আমরা ৬ বোন, আমাদের কোন ভাই নেই, আমাদে বাবা কয়েক মাস আগে দুই বার ব্রেইন স্টোক করে ঘর বৈঠকি।

আমার ছোট দুই বোনে মিলে জমি চাষ করে সংসার চালায়। আমার বাবার অসুস্থতার সুযোগে আমাদের চাচা মাসুক আলির চোখ পড়ে আমাদের কৃষি জমির উপর। এই জমিটা তিনি বার বার দখল নেয়ার চেষ্টা করেন।

তিনি আরো জানান,মঙ্গলবার বিকালে প্রতিদিনের মতো আজও বোন শারমিন ও মাসুমা ধানি জমিতে কাজ করতে গেলে চাচা মাসুক আলী, ও তার ছেলে বাবু আহমেদ এবং স্ত্রী রায়না বেগম, কোন কিছু না বলেই পেছন থেকে দেশীও অস্ত্র দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সামিমা সুলতানা শারমিন ও মিম সুলতানা মাসুমাকে নৃশংসভাবে হত্যা করে।

হত্যা কারীদের দা এর কোপে শারমিনের দু'হাতের কব্জি ও মাসুমার এক হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এসময় আমাদের মা হাজিরা বেগম (৪৫) তাদের বাচাঁতে এগিয়ে গেলে সন্ত্রাসীরা আমার মাকেও এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর আহত করেছে আমার চাচা, চাচাতো ভাই ও চাচী।

এদিকে গুরুতর আহত হাজিরা বেগম কে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে তার অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়।

দু'জনকে হত্যার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর জানান ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে অবস্থান করছি, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালানো হচ্ছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ