১২:৫১ অপরাহ্ণ
নবীগঞ্জে বিবিয়ানা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার
জাবেদ ইকবাল তালুকদার, নবীগঞ্জ:: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বিবিয়ানা নদী থেকে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ব্যাক্তির বয়স আনুমানিক ৫৫।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, আজ ২৭ আগষ্ট বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে স্থানীয় লোকজন কছুরীপনার মধ্য আটকা পড়া অবস্থায় অজ্ঞাত ১ব্যাক্তির লাশ বিবিয়ানা নদীতে ভাসতে দেখেন। ভাসমান লাশ দেখে তারা ত্ৎক্ষানক পুলিশকে বিষয়টি অবগত করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ ও ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ শামছউদ্দিন খাঁন সহ একদল পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি( তদন্ত) উত্তম কুমার দাশ জানান, বিবিয়ানা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।