জাবেদ তালুকদার (নবীগঞ্জ) হবিগঞ্জ::
১০ :৫১ অপরাহ্ণ
প্রচারণায় সরব নবীগঞ্জ পৌরসভার ৯ ওয়ার্ডের ৫২ কাউন্সিলর প্রার্থী
আগামী বছরের ১৬ জানুয়ারি সারা দেশের ন্যায় ২য় ধাপে অনুষ্ঠিত হবে নবীগঞ্জ পৌরসভা নির্বাচন। এরই ধারাবাহিকতায় পৌরসভার ৯টি ওয়ার্ডে নিজ নিজ প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ১২ জন মহিলা কাউন্সিলর ও ৪০ জন কাউন্সিলর প্রার্থী । আসন্ন নবীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে নতুন-পুরাতন বিভিন্ন প্রার্থীরা ভোটারদের ধারে ধারে গিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। প্রার্থীরা তাদের নিজ নিজ ওয়ার্ডকে পৌরসভার মধ্যে উন্নত, আদর্শ ওয়ার্ড ও উন্নয়নের রোড মডেল হিসেবে গড়ে তুলার প্রত্যয়সহ বিভিন্ন ধরণের উন্নয়ন মূলক কাজ করার প্রতিশ্রুতি দিয়ে পাড়া, মহল্লা, শহর ও ওয়ার্ডবাসীর সহযোগিতা চেয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। নবীগঞ্জ পৌরসভায় মোট ৯টি ওয়ার্ডে নারী পুরুষ মিলে ১৮ হাজার ৮ শত ৮৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১নং ওয়ার্ডে মোটার সংখ্যা হচ্ছে ২ হাজার ১ একশত ৫৮ জন। এ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন বর্তমান কাউন্সিলর মোঃ জাকির হোসেন, সাবেক কাউন্সিলর মোঃ মিজানুর রহমান ও মোঃ আক্তার উজ্জামান চৌধুরী। ২নং ওয়ার্ডে ৬ জন প্রার্থী। তারা হলেন বর্তমান কাউন্সিলর মোঃ সুন্দর আলী, আকমল হোসেন আজাদ, মোঃ আঃ হাদী, এটি.এম. রুবেল মিয়া, মোঃ সাহেদুর রহমান ও আঃ ছোবহান। এ ওয়ার্ডে মোট ভোটার হচ্ছেন ২ হাজার ১ শত ৯৬ জন। ৩নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী। তারা হলেন সাবেক কাউন্সিলর শাহ মোঃ রিজভী আহমেদ খালেদ, মোঃ অহি চৌধুরী ও মোঃ নানু মিয়া। এ ওয়ার্ডে মোট ভোটার হচ্ছেন ২ হাজার ৩৯ জন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১, ২ ও ৩নং ওয়ার্ডে ৪ জন প্রার্থী। তারা হলেন বর্তমান মহিলা কাউন্সিলর ফারজানা মিলন পারুল, সাবেক মহিলা কাউন্সিলর জাকিয়া আক্তার লাকী, মোছাঃ স্বপ্না বেগম ও শামেলা বেগম। ৪নং ওয়ার্ডে ৫ জন প্রার্থী। তারা হলেন বর্তমান কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব, সাবেক কাউন্সিলর যুবরাজ গোপ, সমীরন দাশ, নিতেন দেব ও বিধান চন্দ্র দেব। এ ওয়ার্ডে মোট ভোটার হচ্ছেন ২ হাজার ২ শত ৬৬ জন। ৫নং ওয়ার্ডে ৫ জন প্রার্থী। তারা হলেন বর্তমান কাউন্সিলর এটিএম সালাম, মোঃ লুৎফুর রহমান, মোঃ আমির হোসেন, মোঃ সুহেলুজ্জামান ও ইসমত আলী। এ ওয়ার্ডে মোট ভোটার হচ্ছেন ১ হাজার ৭ শত ৯৫ জন। ৬নং ওয়ার্ডে ৫ জন প্রার্থী। তারা হলেন বর্তমান কাউন্সিলর জায়েদ চৌধুরী, শেখ মোঃ আবুল হোসেন, মোঃ ইসলাম উদ্দিন চৌধুরী, আল আমিন চৌধুরী, মঈনুল ইসলাম চৌধুরী। এ ওয়ার্ডে মোট ভোটার হচ্ছেন ১ হাজার ৭ শত ৮২ জন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে ৫ জন প্রার্থী। তারা হলেন বর্তমান মহিলা কাউন্সিলর মোছাঃ রুকেয়া বেগম, পূর্ণিমা রানী দাশ, মোর্শেদা আক্তার, রওশনারা বেগম ও মোছাঃ তয়মুন্নেছা। ৭নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী। তারা হলেন বর্তমান কাউন্সিলর মোঃ কবির মিয়া, সাবেক কাউন্সিলর আলহাজ্ব রুহুল আমিন রফু ও ফখরুজ্জামান চৌধুরী (বুলবুল)। এ ওয়ার্ডে মোট ভোটার হচ্ছেন ২ হাজার ২ শত ৫৮ জন। ৮নং ওয়ার্ডে ৪ জন প্রার্থী। তারা হলেন বর্তমান কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ, সাবেক কাউন্সিলর সন্তষ দাস ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন চৌধুরী এবং দিব্যেন্দু ধর। এ ওয়ার্ডে মোট ভোটার হচ্ছেন ২ হাজার ১ শত ৪২ জন। ৯নং ওয়ার্ডে ৬ জন প্রার্থী। তারা হলেন বর্তমান কাউন্সিলর মোঃ আলাউদ্দিন তালুকদার, শেখ শাহনূর আলম ছানু মিয়া, শাহ ফজলুল করিম, মোঃ ফজল আহমদ চৌধুরী, শেখ জগলুল হাসান ও শাফি মিয়া তালুকদার। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী। তারা হলেন বর্তমান মহিলা কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, মোছাঃ শেলী বেগম ও মোছাঃ রাজিয়া বেগম। নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্ধ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
সমকাল বিজ্ঞান বিতর্ক: সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি…
পৈতৃক সম্পত্তি নিয়ে এহসানুল ও তাজিনের অভি'যোগ অস্বীকার
জকিগঞ্জের আটগ্রামে বালাউটি ছাহেব বাড়ির ব্যবস্থাপনায় চক্ষু ক্যাম্প,…
সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
কুশিয়ারার দুই তীরে বাংলাদেশ-ভারতের সম্প্রীতির মিলনমেলা, জকিগঞ্জে দুর্গাপ্রতিমা…
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ, নি'ষি'দ্ধ ছাত্রলীগ নেতা…
টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের উমরাহ প্রশিক্ষণ কর্মশালা…
সুবিধাব'ঞ্চি'ত মানুষের পাশে দাঁড়ানো মহৎ মানবিক দায়িত্ব: ব্যারিস্টার…
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত পর্ষদকে বিশ্বনাথ…
জুয়েলারী সমিতির নির্বাচনে বিজয়ী চৈতালী সংঘ ও সনাতন…
শেফ দিবসের আলোচনা সভায় সিসিক প্রশাসক
সিলেট বিভাগ গণদাবী পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ