মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
১৫ জানুয়ারী ২০ ২৫
৬:২৮ অপরাহ্ণ

কমলগঞ্জে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক - বালিকা (অনূর্ধ্ব -১৭) এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৫ জানুয়ারি) সকালে কমলগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন নাহার পারভিন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান,সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি,জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ,উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাসুক মিয়া,টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য ইকবাল পারভেজ শাহিন,মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম -আহবায়ক আনোয়ার হোসেন বাবু, যুগ্ম -আহবায়ক আবুল হোসেন, কমলগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সোয়েব আহমদ,সিনিয়র যুগ্ম-আহবায়ক সরোয়ার শুকরানা নান্না,যুগ্ম সম্পাদক প্রত্যুষ ধর কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিলাদ আলী প্রমুখ।

উদ্বোধনী খেলায় ট্রাইব্রেকারে মুন্সীবাজার ইউনিয়ন দল কমলগঞ্জ পৌরসভা দলকে ৫ – ৩ গোলে পরাজিত করে।উদ্বোধনীর অপর খেলায় কমলগঞ্জ সদর ইউনিয়ন দল ১-০ গোলে রহিমপুর ইউনিয়ন দলকে পরাজিত করে। টুর্ণামেন্টে উপজেলার মোট ১০ টি দল অংশগ্রহন করছে বলে জানা যায়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ