মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন,কমলগঞ্জ::
৩০ নভেম্বর ২০ ২৫
৩:০ ২ অপরাহ্ণ

কমলগঞ্জের মাধবপুর ইউনিয়ন ওয়ার্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন ওয়ার্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১ টায় মাধবপুর ইউনিয়নের পদ্ধছড়া চা বাগান মাঠে ইউনিয়ন ওয়ার্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৫ আয়োজন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি খাঁন মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী ও ক্রীড়া সংগঠক জনতা ব্যাংকের ব্যবস্থাপক মো. সালাহ্ উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্পাদক মো.সুমেল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাধবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবনারায়ণ শীল,ইউপি সদস্য মোতাহের আলি, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ উপজেলা কোয়াব কমিটির সভাপতি মো. মামদ আলী, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জয়নাল আবেদীন, সমাজ সেবক মোসাহিদ আলি, ভানুগাছ সিএনজি গ্রুপ কমিটির সহসভাপতি রাজা মিয়া,যুবদল নেতা সাজমান আহমেদ রিপন প্রমূখ।

অতিথিরা বক্তব্যে বলেন, যুবসমাজকে সঠিক পথে রাখতে ক্রীড়া কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা শুধু বিনোদন নয়; এটি ভ্রাতৃত্ব, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও ইতিবাচক মনোভাব তৈরিতে বিশেষ ভূমিকা রাখে।

আমরা চাই, আমাদের তরুণরা মাঠমুখী হোক, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করুক। বক্তারা আরো বলেন, স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগ গ্রহণ করায় সমাজে সৌহার্দ্য ও ঐক্যের পরিবেশ সৃষ্টি করে, যা একটি সুন্দর সমাজ গঠনে অত্যন্ত প্রয়োজনীয়। আয়োজক কমিটি জানায়, তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ধারায় ফিরিয়ে আনা এবং প্রতিভা বিকাশের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

মাধবপুর ইউনিয়নের মোট আটটি ওয়ার্ডের খেলোয়াড়দের অংশগ্রহণে লীগ পদ্ধতিতে প্রতিযোগিতা পরিচালিত হবে। আলোচনা পর্ব শেষে প্রথম ম্যাচের টসের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শুরুতেই স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খেলাধুলার প্রতি স্থানীয় তরুণদের আগ্রহ ও উচ্ছ্বাসকে আরও উজ্জ্বল করে তোলে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ