৭:৪৪ অপরাহ্ণ
কমলগঞ্জে সাংবাদকর্মীর উপর ফিল্মি স্টাইলে হা'মলা চালিয়ে মোটরসাইকেল ছিন'তাই!
মৌলভীবাজারের কমলগঞ্জে আকাশ আহমদ (৩৪) নামে এক সাংবাদকর্মীর রাস্তা গতিরোধ করে ফিল্মি স্টাইলে সন্ত্রা'সীরা সশস্ত্র হা'মলা চালিয়ে গুরুতর আ'হত করে। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল ও স্মার্ট ফোনটি ছিন'তাই'কারীরা নিয়ে যায়। পরে গুরুতর আ'হত সাংবাদকর্মী আকাশকে স্থানীয়রা উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে ভর্তি করান।
শুক্রবার (২৭ মার্চ) সাড়ে রাত ১১ টার দিকে আদমপুর এলাকার ঘোরামারা মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। ছিন'তাইয়ের শিকার সাংবাদিক আকাশ আহমদ কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ছিন'তাইকারীর দা এর কোপে তার ডান বাহুর হাড় ভেঙে যাওয়াসহ শরীরে বিভিন্নস্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও জড়িতদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আহত আকাশ আহমদ কমলগঞ্জ প্রেসক্লাবের সহযোগী সদস্য ও দৈনিক দেশকাল পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি হিসাবে কর্মরত। তার বাড়ি আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রূত আটক করার দাবী জানিয়েছেন কমলগঞ্জ প্রেসক্লাবসহ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। চিকিৎসাধীন আহত সাংবাদিক আকাশ আহমদ জানান, শুক্রবার তিনি আদমপুর বাজার থেকে দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরচ্ছিলাম। ঘোরামারা এলাকায় আসা মাত্র কয়েকজন দুবৃর্ত্ত দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়।
হামলাকালে তারা দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করে। আঘাতে তিনি মাটিতে লুটে পড়ে যান। হামলার সময় রাস্তায় একটি সিএনজি আসায় দ্রূত হামলাকারীরা মোটর সাইকেল ও স্মার্ট ফোন ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন বলেন, আকাশের উপর হামলার ঘটনায় আমরা প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি। তিনি জানান, হামলাকারী দুইজন তার এলাকার। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। কমলগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান,পুলিশ মাঠে কাজ করছে। আমি নিজে ঘটনাস্থল ও হাসপাতালে সাংবাদিককে দেখতে গেছে। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ।