৯:৫৩ অপরাহ্ণ
কমলগঞ্জে চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুলের মতবিনিময়
তৃতীয় ধাপে অনুষ্ঠিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান প্রার্থী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.ইমতিয়াজ আহমেদ বুলবুল এর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
"মতবিনিময় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুল বলেন, আমি নির্বাচিত কেউ না হয়েও গত পাঁচ বছর আপনাদের পাশে থেকে সেবা করে গেছি।
আগামী দিনেও আপনাদের সেবা ও উপজেলার উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে আমাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এটা আমার বিশ্বাস"।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মুনিম তরপদারের সভাপতিত্বে ও শাহিন আহমেদ এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হারুনুর রশিদ ভূইয়া,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইফতেখার আহমেদ বদরুল,কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মো.জুয়েল আহমেদ, ইউপি চেয়ারম্যান, মো.সুলেমান মিয়া,আব্দাল হোসেন,আসিদ আলী,নিয়াজ মোর্শেদ রাজু, মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তপাদার রিজওয়ানা ইয়াসমিন সুমি,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো.আনোয়ার হোসেন,উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল মালিক বাবুল,উপজেলা ছাত্রলীগের সভাপতি হামীম মাহমুদ জয়,সাধারণ সম্পাদক আশরাফুল আলম পাপ্পু প্রমূখ।
এছাড়াও মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি,রাজনীতিবিদ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, কমলগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা গড়ে তুলতে হলে ইমতিয়াজ আহমেদ বুলবুলের বিকল্প নেই।
উপজেলায় উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে হলে আসন্ন উপজেলা নির্বাচনে ইমতিয়াজ আহমেদ বুলবুল কে ভোট সকল ভোটারকে আহ্বান করেন।
মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীসহ ইমতিয়াজ আহমদ বুলবুলের সমর্থকরা দলে দলে উপস্থিত হতে থাকেন, নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে পুরো পৌরসভার আশপাশ।