মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন,কমলগঞ্জ::
৬ জানুয়ারী ২০ ২৫
৭:৪৯ অপরাহ্ণ

কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী

বাঘমারা প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ডা. চেরাগ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান,অপর টুর্নামেন্টে কাউয়ারগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার( ৬ জানুয়ারি) বিকালে উপজেলার তিলকপুর মাঠে কমলগঞ্জ উপজেলা প্রশাসন এবং প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন।


উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের এর সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কমলগঞ্জ সদর ইউপি'র সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, উপজেলা জামায়াত ইসলামীর আমির মো. মাসুক মিয়া, উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন বাবু, যুগ্ম- আহবায়ক আবুল হোসেন,কমলগঞ্জ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো.শফিকুর রহমান,সহকারি শিক্ষা কর্মকর্তা সোমা ভট্টাচার্য ও জয় কুমার হাজরা, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সাংবাদিক সালাউদ্দিন শুভ প্রমূখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোশাহিদ আলী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইমাদ আহমেদ ও ভূইয়া রাজন রেজা। সমাপনী খেলায় বাঘমারা প্রাথমিক বিদ্যালয় (বালক দল)ট্রাইব্রেকারে ৫- ৩ গোলে ডা. চেরাগ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে।

অন্যদিকে টুর্নামেন্টে( বালিকা দল)কাউয়ারগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা দল) ২-০ গোলে কামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে । গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ টুর্ণামেন্টে উপজেলার ২০টি দল অংশগ্রহন করে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ