৬:২৭ অপরাহ্ণ
কম্পিউটার দোকানে অশ্নীল ভিডিও রাখায় ৭ হাজার টাকা অর্থদন্ড ও সিপিইউ জব্দ
জাবেদ ইকবাল তালুকদার, নবীগঞ্জ:: দেশে ধর্ষণের হার বৃদ্ধিতে বিভিন্ন জায়গায় অশ্লীল ভিডিও বিক্রি/সরবরাহ ভূমিকা রাখছে। এটি রুখতে আজ ১১ অক্টোবর (রবিবার) ২ নং ইউনিয়নের ফার্ম বাজারে একটি কম্পিউটার দোকানে অশ্লীল ভিডিও বিক্রির অপরাধ মোবাইল কোর্টে হাতেনাতে ধরাশয়ী হয়। তাৎক্ষণিক দন্ড বিধি ১৮৬০ এর ২৯২ ধারায় আ: মালিক এর পুত্র ১৮ বছর বয়সী মামুন কে ১০০০০ টাকা অর্থ দন্ড এবং উক্ত কম্পিউটার সিপি ইউ সরকারের নামে বাজেয়াপ্ত করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ মেজিস্ট্রিট শেখ মহি উদ্দিন। আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রসিকিউশনে সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ মেজিস্ট্রিট শেখ মহি উদ্দিন বলেন, উপজেলার বিভিন্ন দোকানে এসব অপরাধের সাথে জড়িত ব্যক্তিকে সতর্ক করা হল। এমন অপরাধে আরও কঠিন শাস্তি প্রয়োগ করা হবে।