৩:২৮ অপরাহ্ণ
ফাইল ছবি
ভারত-পাকিস্তান সং'ঘাত: কমলগঞ্জের দলই সীমান্ত দিয়ে চোখ বে'ধে 'পুশইন' ১৫, আ'টক করলো বিজিবি
ভারত ও পাকিস্তান সংঘাতের পরপর বিএসএফ ভারত থেকে বাংলাদেশে চোখ বেধে ১৫ জনকে পুশইন করার পর বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্তে বিজিবি নারী ও পুরুষ-শিশুসহ ১৫ জনকে আটক করেছে। আটকের দু'দিন পর মুখ খুলল বর্ডার গার্ড বাংলাদেশ।
এদিকে সীমান্তে দিয়ে বাংলাদেশে পুশইন করানোর জন্য বর্ডার কিনারে অনেক লোককে জড়ো করেছে ভারতীয় বিএসএফরা,বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার (৬মে) সকালে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে নারী-পুরুষ ও শিশু সহ ১৫ জনকে বর্ডার গার্ড (বিজিবি) আটক করেছে বলে জানিয়েছেন স্থানীয় মাধবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীব নারায়ণ শীল।
তিনি বলেন, ‘বিজিবি বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৫ জন লোককে আটক করে বিজিবি। এর মধ্যে ছয় জন পুরুষ, চার জন নারী, তিন জন শিশু ও দুই জন কিশোর রয়েছে। এদের বাড়ি বাংলাদেশের যশোর,খুলনাসহ বিভিন্ন জেলায়।’ তাদের গতকাল সকালে বিজিবি কোথায় নিয়ে গিয়েছিল, পরে বিকালে আবার ক্যাম্পের পাশে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমান জাদুঘরে এনে রাখা হয়েছে। তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, দীর্ঘ পাঁচ বছর থেকে তারা ভারতের আসামে বসবাস করে আসছিল।
হঠাৎ করে ভারতীয় পুলিশ তাদের ঘরবাড়ি ভেঙে দিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিক ভান্ডারে নিয়ে এসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে তুলে দেয়। তারা প্রায় তিন শতাধিক লোক ছিলেন। বিএসএফ তাদের কয়েকজনকে চোখ বেধে দলই সীমান্ত দিয়ে গেট খুলে ‘পুশইন’ করলে তারা বাংলাদেশে প্রবেশ করেন। তবে অন্যদের কোন সীমান্তে নিয়ে গেছে তারা বলতে পারেননি। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘বিভিন্ন মারফতে শুনেছি বিজিবি ১৫ জনকে আটক করেছে। তবে এখনো পর্যন্ত থানায় হস্তান্তর করেনি।’ কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সুত্রধর জানান, এ বিষয়ে আমাকে কেউ জানায়নি আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
এদিকে আটকের একদিন পর বিষয়টি গতকাল বুধবার রাতে স্থানীয় এক গণমাধ্যম কর্মী তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পোস্ট করলে মুহূর্তে ঘটনাটি ভাইরাল হয়। নড়েচড়ে বসে সকল গণমাধ্যম কর্মী সহ প্রশাসন। বার বার বিজিবির সাথে যোগাযোগ করলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে শ্রীমঙ্গল সেক্টরের ৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাকারিয়া সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
গতকাল রাতে গণমাধ্যম কর্মী তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছাড়ার পর থেকে ফেসবুকে মানুষের তৎপরতা বেড়ে যাওয়ায় নড়েচড়ে বসেছে বিজিবি। অবশেষে আটকের দু'দিন পর বৃহস্পতিবার (৮ মে) সকালে মুখ খুলল বিজিবি। শ্রীমঙ্গল সেক্টরের ৪৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয় বৃহস্পতিবার দুপুরে আটকদের জনসম্মুখে এনে সংবাসম্মেলন করে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।