৮:২৮ অপরাহ্ণ
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শহীদ বুদ্ধিজীবী পালন
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, আজ বেদনা বিধুর শহীদ বুদ্ধিজীবী দিবস।
’৭১ এর বুদ্ধিজীবীরাই আমাদের সকল কাজে প্রেরণ যোগায়। ’২৪ এর গণঅভুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রতি কোটি কোটি জনতার সমর্থন ছিলো, তার প্রধানতম কারণ হচ্ছে উচ্চ পর্যায়ে দুর্নীতি বন্ধে ও বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিবে।
কিন্তু দেশবাসী দেখলো স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি অবমাননা, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ নিয়ে কটাক্কপূর্ণ বক্তব্য দেশবাসী দেখেছে। পাশাপাশি স্বাধীন দুদক, শক্তিশালী ন্যায়পাল আজ গণভোটে উপেক্ষিত।
পতিত সরকারের বড় বড় দুর্নীতি, অর্থ পাচার মামলা অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়ের জোরালো পদক্ষেপ নেই। দু-একজন সম্পদে হিসাব দিলেও অধিকাংশ উপদেষ্টাগণ তাদের সম্পদের হিসাব দাখিল করেননি। বড় বড় ফৌজদারী ও দুর্নীতি মামলায় অভিযুক্তগণদের অব্যাহতি দেয়ার ফলে দেশ এক অজানা গন্তব্যের দিকে দাপিত হচ্ছে।
মোটকথা একাত্তরের ন্যায় শহীদ বুদ্ধিজীবীদেরকে অনুসরণ করে নতুন বালাদেশ নির্মঅণ করতে হলে, শীর্ষ দুর্নীতিবাজদের পরাস্ত করতে হবে। তিনি দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের উদ্যোগে ১৪ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ৯টায় সিলেট শহিদ ডাঃ শামসউদ্দিন স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণের আগে এক গণজমায়েত উপরোক্ত কথাগুলো বলেন।
গণজমায়েতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের স্থায়ী কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী বুস্তান স্যারের সভাপতিত্বে জমায়েতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ডাঃ অরুণ কুমার দেব, সিলেট মহানগর শাখার সদস্য সচিব মুজিবুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুল মুতাওয়ালী ফলিক, শ্রম বিষয়ক সম্পাদক মিজান গাজী, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীদুর রহমান জুনু, কেন্দ্রীয় সদস্য মেহেদী হাসান সোহেল, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সিনিয়র যুগ্ম আহবায়ক রিকন তালুকদার লিখন, ইকন্দার মির্জা, মোহাম্মদ আকবর আলী ফকির, কিশোর মাসকুর হোসেন ইবনে মকসুদ প্রমুখ।