স্টাফ রিপোর্টার: :
৮:২৫ অপরাহ্ণ
জালালপুরে দুপক্ষের সংঘর্ষে দিনমজুর আশক আলী খুন
দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের নিজ জালালপুর মোরা বাজারে দুপক্ষের সংঘর্ষে আশক আলী নামে এক দিনমজুর খুণ হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বার রাত ৯ টার দিকে। নিহত যুবক নিজ জালালপুর গ্রামের আনছার আলীর বাড়ির কাজের লোক বলে জানা গেছে। তার নাম ঠিকানা পাওয়া যায়নি। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়ছে পুলিশ।
দক্ষিণ সুরমা থানা পুলিশ জানায়, ঐ গ্রামের আনছার আলী ও তার ভাই মবশ্বির আলীর মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। আনছার আলী ও মবশ্বির আলীর পিতা মারা যাওয়ার পর তাদের অঢেল সম্পত্তি বাটোয়ারানামা দলিলের মাধ্যমে ভাগ করে দিয়ে যান। এর মধ্যে স্থানীয় মুরা বাজারে ৫টি দোকানের মালিকানা পান আনছার আলী। কিন্তু মবশ্বির আলী ও তার ছেলে আজমল আলী এবং আকমল আলী মুরা বাজারের এই দোকানগুলো তাদের দখলে নিতে মরিয়া হয়ে উঠেন। এই পরিকল্পনার অংশ হিসেবেই ১০ মে বুধবার রাতে মবশ্বির আলী তার দুই ছেলেসহ আরো কিছু সহযোগী নিয়ে সন্ত্রাসী কায়দায় অবৈধভাবে দোকানগুলো দখলে নিতে চান।
এতে আনছার আলী এবং তার ছেলে আব্দুল তাহিদ ও কাজের লোক আশক আলী বাধা প্রদান করেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এক পর্যায়ে মবশ্বির আলীর ছেলে আকমল আলী তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে আনছার আলীর ছেলে আব্দুল তাহিদকে লক্ষ্য করে ঘাই মারলে তা লক্ষ্যব্রষ্ট হয়ে আনছার আলীর কাজের লোক আশক আলীর পেঠে গিয়ে লাগে। এতে মারাত্বক রক্তাক্ত জখম অবস্থায় আশক আলীকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান অতিরিক্ত রক্তক্ষরণের কারনেই আশক আলী মারা গেছেন। ঘটনার পরদিন অর্থাৎ আজ ১১ মে বৃহস্পতিবার সুকৌশলে নিজের প্রভাব খাটিয়ে মবশ্বির আলী বাদী হয়ে আশক হত্যার ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামী করা হয় আনছার আলীর ছেলে মোহাম্মদ আব্দুল তাহিদকে। দ্বিতীয় আসামী করা হয় তাহিদের ভাই কাইয়ুমকে এবং ৩নং আসামী করা হয় আনছার আলীকে।
অভিযোগ উঠেছে সরকার দলের প্রভাব খাটিয়ে সম্পত্তি দখলে নেয়ার উদ্দেশ্যে আপন ভাই ও ভাতিজাদের এই হত্যা মামলায় ফাসিয়েছেন মবশ্বির আলী। দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল বলেন, আশক আলী নিহত হওয়ার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছেন মবশ্বির আলী। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
জিডিএফ'র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা…
বর্তমান সরকার গ্রামের উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করেছে: আবুল…
স্কলারশীপ পাওয়া ৬ শিক্ষার্থী সংবর্ধিত
জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে র্যালি ও…
গোলাপগঞ্জে বিএনকে উচ্চ বিদ্যালয় ও কলেজে পূবালী ব্যাংকের…
কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই পক্ষ থেকে হেলমেট বিতরণ…
সুনামগঞ্জ জেলা এবি পার্টির কমিটির অনুমোদন
সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র্যালি
কানাইঘাটে কাতারে নি'হ'ত ৫ প্রবাসীর পরিবারকে আর্থিক অনুদানের…
চু'রি-ছি'নতাই রোধে রাত জেগে পাহারায় গোটাটিকর ব্রাদার্স ক্লাব…
অবৈ'ধ পথে বিদেশযাত্রা দালা'লদের ফাঁ'দ প্রতি'রোধে ক'ঠোর পদক্ষেপের…
দক্ষিণ সুরমায় ব্র্যাকের আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন'স ফর ইয়ুথ…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ