১:৫৪ পূর্বাহ্ণ
ধর্মপাশায় কৃষকের ধানকেটে দিল স্থানীয় ছাত্রদলের নেতকর্মীরা
ফারুক আহমেদ,ধর্মপাশা প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় শ্রমিক সংকটের কারণে এক কৃষক তাঁর জমির পাকা ধান কাটতে পারছিলেন না। তাই খবর পেয়ে ওই কৃষকের ধানকেটে দিল স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। আজ শুক্রবার সকাল ৯টা থেকে শুরু করে বরদির হাওরে সারাদিনব্যাপী এই ধানকাটার কর্মসূচী চলে। ধর্মপাশা উপজেলা ছাত্রদলের বিপ্লবী ছাত্রনেতা এম হাবিবুল্লাহ এর নেতৃত্বে ধর্মপাশা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নোয়াবন্দ গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ১০কাঠা জমির ধানকেটে দিল ছাত্রদলের নেতাকর্মীরা। এম হাবিবুল্লাহ বলেন, সারাদেশে করোনা ভাইরাস মহামারীর কারণে কৃষকের ধানকাটার জন্য যথেষ্ট শ্রমিক সঙ্কট থাকায় এবং আগাম বন্যা ও ঝঢ় তুফানের আসঙ্কা থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে করোনা মহামারিতে কৃষকের ধান নির্বিঘ্নে ঘরে তুলতে আমরা কৃষকের ধানকেটে দেওয়ার এই উদ্যোগ নিয়েছি। কৃষক মোঃ আনোয়ার হোসেন বলেন, উপজেলা ছাত্রদল নেতারা আমার ক্ষেতের পাকনা জমির ধান কাইট্টা দিছে। আল্লায় হেরার ভালা করক। কৃষকের পাশে থেকে ধানকাটায় অন্যান্যদের মাঝে অংশগ্রহণ করেন ধর্মপাশা উপজেলা ছাত্রদল নেতা তানভীর হাসান রাজ, পারভেজ আহমেদ, জাবেদ আহমেদ, পলাশ আহমেদ বিজয়, শফিক আফ্রিদি, রোমান আহমেদ, পাবেল আহমেদ, রফিক আহমেদ প্রমূখ।