শুক্রবার, অক্টোবর ২৩, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৪ অক্টোবর ২০ ২০
৩:৫৪ অপরাহ্ণ

নবীগঞ্জে অবৈধ পার্কিং করায় বাস চালককে অর্থদন্ড ও ২টি অটোরিক্সা আটক

জাবেদ ইকবাল তালুকদার, নবীগঞ্জ:: গত ৯ অক্টোবর (শুক্রবার) জনগণের দুর্দশা, ভোগান্তি লাঘবে জনস্বার্থে অতিরিক্ত ভাড়া, মাস্ক বিহীন চলাচল, অবৈধ পার্কিং ইত্যাদি নিয়ে নবীগঞ্জ উপজেলা প্রশাসন কতৃক কিছু নিয়ম প্রনয়ন করা হয়েছিল। সবাইকে এসব নিয়েম মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছিল। আজ ১৪ অক্টোবর (বুধবার) নবীগঞ্জ শহরে অবৈধ পার্কিং করায় মোবাইল কোর্ট পরিচালনা করে একটি বাস চালককে ৫০০টাকা অর্থদন্ড প্রধান করা হয়েছে এবং ২টি অটোরিক্সা আটক করে রাখা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। মোবাইল কোর্টে সহায়তা করেন নবীগঞ্জ থানার এস.আই অমিতাভ দাশ তালুকদারসহ একদল পুলিশ ফোর্স।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, এ প্রতিবেদককে বলেন, জনগণের দুর্দশা, ভোগান্তি লাঘবে জনস্বার্থে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ সংবাদমাধ্যমের দ্বারা সবাইকে নিয়ম মেনে চলাফেরা ও ব্যাবসা প্রতিস্টান পরিচালনা করার আহ্বান করেন তিনি। প্রত্যহ এ অভিযান পরিচালিত হবে বলেও তিনি জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ