মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৪ জুন ২০ ২২
১১:১৯ অপরাহ্ণ

বাহুবলে বন্যার্ত পরিবারের মাঝে এমপি মিলাদ গাজী'র খাদ্য সামগ্রী বিতরণ

বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের বন্যার্ত ৫০০ পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করলেন হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি ।

শুক্রবার ২৪ জুন বাহুবল উপজেলার বন্যা কবলিত ৩ নং সাতকাপন ইউনিয়নের অন্তর্গত সোয়াইয়া,বক্তারপুর, বকুলপুর, রোয়াইল সহ বিভিন্ন গ্রামের পানি বন্দী ৫০০ পরিবারের মাঝে মাঝে ব্যক্তিগত উদ্যোগে গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী বিতরণ কালে সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের পাশে আছেন।

সরকারি ভাবেও বানভাসীর জন্য প্রয়োজনীয় ত্রাণ বরাদ্দ করা হয়েছে। সকল অসহায় মানুষের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রয়োজনে আরও ত্রাণ সরবরাহ করা হবে। এসময় উপস্থিত ছিলেন, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা, বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মোঃ রুহুল আমিন, বাহুবল থানা অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম খান, সাতকাপন ইউপি চেয়ারম্যান জনাব আ: রেজ্জাক,বাহুবল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার মখলেছুর রহমান, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা এম রশিদ আহমেদ, সাতকাপন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নারায়ন চন্দ্র পাল, সাধারন সম্পাদক মো: আনোয়ার হুসেন, সাতকাপন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আ: সালাম , নিশি গোপ, তোহেল মিয়া, জিলা মিয়া, সেকুল ইসলাম , জহিরুল ইসলাম , বাহুবল উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব শামিনুর রহমান ,ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতা ইসলাম উদ্দিন, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজন আখঞ্জী,বাহুবল উপজেলা ছাত্রলীগ নেতা মনসুর আখঞ্জী, আশিক ফয়সল, শহিদুল ইসলাম শাহী , শিব্বির তালুকদার রাহাত, ফাহিম তালুকদার, আশরাফ, উসমান গনি, শেখ রাসেল সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ,যুবলীগ সহ সহযোগী সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ