শনিবার, জুন ১৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১০ এপ্রিল ২০ ২৬
১০ :১৪ অপরাহ্ণ

জকিগঞ্জে আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্টের মেধা বৃত্তি বিতরণ

আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্টের উদ্যোগে হাফিজ শাহ মুস্তাফিজুর রহমান রহ. মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান জকিগঞ্জের বালাউট ছাহেব বাড়িস্থ কনফারেন্স হলে গত ২৮ মার্চ (২০২৬) শনিবার সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা মুফতি শাহ মো. উবায়দুর রহমান বড় ছাহেবজাদায়ে বালাউটি।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন- হবিবপুর কেশবপুর ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হাকিম, আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্টের পৃষ্ঠপোষক হাফিজ মাওলানা শাহ মোহাম্মদ ওলিউর রহমান ছাহেবজাদায়ে বালাউটি, লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ জিয়াউর রহমান, আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা শাহ মো. মুনিবুর রহমান, জালালপুর ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক ও বিশিষ্ট লেখক শামছুল হক বিন আফতাব, নবারুন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আবু ইউসুফ, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুল কুদ্দুছ চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না।শিক্ষকবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন কামালপুর (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইউনুছ আলী, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য দেন ছবড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আল ছাদিক। প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব, বুযুর্গ অধ্যক্ষ আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব (রহ.)-এর নামে প্রতিষ্ঠিত 'আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্ট' কর্তৃক আয়োজিত 'হাফিজ শাহ মুস্তাফিজুর রহমান (রহ.)' নামে মেধা বৃত্তি পরীক্ষা গত ১৯ ডিসেম্বর ২০২৫ ইং সকাল ০৯ ঘটিকায় ৩ নং কাজলসার ইউপিভূক্ত রতনগঞ্জস্থ বালাউট দারুল কুরআন মাদরাসা, জি এম সি একাডেমি এবং চাইল্ডহোম একাডেমি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্ট এর চেয়ারম্যান মাওলানা শাহ মুনিবুর রহমান বালাউটি বলেন- জকিগঞ্জের ৬১ টি প্রাথমিক, কিন্ডারগার্টেন ও ইবতেদায়ী প্রতিষ্ঠানের ১০৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। বিশেষ করে উক্ত পরীক্ষায় প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণ বেশ প্রাণবন্ত ও উৎসবমুখর করে তুলেছিল পরীক্ষাকে। এই শ্রেণির বৃত্তি পরীক্ষা নেওয়া ছিল একটি ব্যতিক্রমী উদ্যোগ, যা ইতিপূর্বে কোনো ট্রাস্টের পক্ষে করতে দেখা যায়নি। আমাদের ট্রাস্ট থেকে তা সম্পন্ন করতে পারায় অত্যন্ত আনন্দিত। সেই আনন্দকে স্মরণীয় করে রাখার জন্য এবং কোমলমতি শিশুদের অনুপ্রাণিত করতে প্রাক-প্রাথমিক শ্রেণির অংশগ্রহণকারী যারা মেধা বৃত্তি পাননি সবাইকে আজ বিশেষ পুরস্কার প্রদান করা হচ্ছে। হাফিজ মাওলানা মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হামিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা সুলতান আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাহেবজাদায়ে বালাউটি মাওলানা শাহ মো. মাহবুবুর রহমান, ছাহেবজাদায়ে বালাউটি মাওলানা শাহ মো. মাসুকুর রহমান, ছাহেবজাদায়ে বালাউটি মাওলানা শাহ মো. মুছাদ্দিকুর রহমান, মাওলানা কবি মাহবুবুর রহীম, আবুল কালাম ফনিক, প্রবাসী সোহেল চৌধুরী, হাফিজ আব্দুল হালিম, হাফিজ মাওলানা আনছার হোসেন, হাফিজ আব্দুল ওয়াহিদ, হাফিজ জুনেদ আহমদ, মাওলানা আজহারুল ইসলাম, আশিক আহমদ খান, শাহ মো. আবু তাহের প্রমুখ। শুরুতে কুরআন থেকে তিলাওয়াত করেন বালাউট দারুল কোরআন মাদরাসার ছাত্র আব্দুল্লাহ জামাল, হামদ-নাত পরিবেশন করেন বালাউট দারুল কোরআন মাদরাসার ছাত্র আছিম চৌধুরী তালহা। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে আপ্যায়নের প্যাকেট প্রদান করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ