সোমবার, অক্টোবর ২৬, ২০ ২৬
জাবেদ তালুকদার, নবীগঞ্জ (হবিগঞ্জ)::
২৯ মে ২০ ২১
১১:২০ অপরাহ্ণ

নবীগঞ্জে জুয়ার আড্ডায় প্রশাসনের অভিযান : ৬ জনকে কারাদন্ড
নবীগঞ্জে আইনশৃংখলা কমিটির মাসিক সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জুয়ার আড্ডায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। জানা যায়, গত ২৮ মে (শুক্রবার) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন থানা পুলিশের সহযোগীতায় উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকূল গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় জুয়া খেলারত অবস্থায় ৫ জনকে আটক করা হয় এবং মোবাইল কোর্ট পরিচালনা করে বনগাও গ্রামের ইউসুফ আহমেদ চৌধুরীর ছেলে জিলান আহমেদ চৌধুরী (২৮), মৃত আব্দুল আজিজের ছেলে নূর মিয়া (৩৭), পারকূল গ্রামের মৃত মহব্বত উল্লাহর ছেলে আব্দুর রহিম (৩২), মৃত মকলিছ মিয়ার ছেলে আব্দুল আজিজ (৪২), মৃত আব্দুল মোছাব্বিরের ছেলে হাসান মিয়া (৩২) কে জুয়া খেলার দায়ে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এবং জুয়া খেলার জায়গা করে দেওয়ায় পারকূল গ্রামের মৃত হুছন মিয়ার ছেলে মাইনুল ইসলাম (৩৫) কে ২ মাসের বিনাশ্রম কারাদন্ প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, আইন শৃংখলা কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জুয়াড়ীদের বিরুদ্ধে এ অভিযান পারিচালনা করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে। যে বা যারা দোকানে বা ঘরে জুয়া খেলার স্থান করে দিবে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ