মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
২১ আগস্ট ২০ ২৫
১১:৫১ অপরাহ্ণ

কমলগঞ্জে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সাথে নাগরিক উদ্যোগ'র মতবিনিময়

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন এবং দলিত ও চা জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের হলরুমে নাগরিক উদ্যোগ এর আয়োজনে মত বিনিময় সভায় বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন-এর উপদেষ্টা প‌রিমল সিং বাড়াইকের সভাপ‌তিত্বে ও নাগরিক উদ্যোগ এর ফিল্ড কোঃ অ‌র্ডিনেটর জিয়ানা মাদ্রাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবনারায়ণ শীল, সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, ইউনিয়ন পরিষদের সচিব কামাল আহমেদ, ইউপি সদস্য নারায়ণ রাজভর, মো. হাতিম মিয়া, মালতী রানী বুনার্জী, প্রমূখ।

মতবিনিময় সভায় আয়োজকরা জানান, প্রকল্পের মূল লক্ষ্য হলো দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষা,দারিদ্র্য বিমোচন জীবনমান উন্নয়ন এবং সমাজে তাদের মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করা। বঞ্চিত জনগোষ্ঠীর বৈষম্য লাঘবে কাজ শুরু করেছে বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগ। তারা আরো জানান, আগামী তিন বছর ধরে পিছিয়ে পড়া ও দলিত জনগোষ্ঠীর শিক্ষা, অধিকার এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে। প্রকল্পের আওতায় ৮টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে ঝরেপড়া শিশুদের পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ইংরেজি ও গণিত বিষয়ে পাঠদান এবং শিক্ষা উপকরণ সরবরাহ, সুবিধাবঞ্চিত ব্যক্তিকে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং অফেরতযোগ্য আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন উন্নয়নমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে এবং আগামীতে হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ