বুধবার, মে ২৭, ২০ ২৬
কুলাউড়া প্রতিনিধি::
১ সেপ্টেম্বর ২০ ২৪
৮:৪২ অপরাহ্ণ

কুলাউড়ায় প্রশাসনের হস্তক্ষেপে দীর্ঘদিন পর জায়গা ফিরে পেলেন ব্যবসায়ী

কুলাউড়ায় প্রশাসনের হস্তক্ষেপে দীর্ঘদিন পর ৯ শতক জায়গা ফিরে পেলেন জামায়াত নেতা ও ব্যবসায়ী ফয়েজ উদ্দিন।

প্রায় ১৬ মাস পূর্বে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সফি আহমদ সলমান ও তার ছোট ভাই শ্রমিকলীগ নেতা কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান গংরা মিলে ব্যবসায়ী ফয়েজ উদ্দিনের মালিকানাধীন প্রায় ৯ শতক জায়গা জবর দখল করে সরকারী একটি প্রজেক্ট করে রাস্তা নির্মান করেন।

সেসময় বাঁধা দিলেও সরকার দলীয় প্রভাব কাটিয়ে তারা কর্নপাত না করে উল্টো ফয়েজ উদ্দিনকে জায়গা থেকে তাড়িয়ে দেন এবং তাদের বাহিনী দিয়ে হামলা চালায়। এমনকি চেয়ারম্যান গিলমান সরকারী প্রজেক্ট করে ফয়েজ উদ্দিনের ৪ বিঘা জমি থেকে প্রায় ৫ ফুট গভীর করে মাটি জোরপূর্বক কেটে নিয়ে রাস্তা নির্মাণ করেন। ফলে ফয়েজ উদ্দিনের এই জমিতে গভীরতার কারনে কোন চাষ হয়নি ।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ফয়েজ উদ্দিন বলেন, তৎকালীন কুলাউড়া উপজেলা চেয়ারম্যানের প্রভাব দেখিয়ে তাঁর ছোট ভাই কাদিপুর ইউপি চেয়ারম্যান গিলমান দলবল নিয়ে এসে জোরপূর্বক আমার মালিকানাধীন জায়গার উপর ৯ শতক জায়গা জবর দখল করে ফেলে। এমনকি আমার ক্ষেতের জমি থেকে ৫০ হাজার মাটি জোরপূর্বক নিয়ে রাস্তা নির্মাণ করেন। এতে আমার প্রায় কোটি টাকার লোকসান হয়েছে।

এদিকে ফয়েজ উদ্দিন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলে ১ সেপ্টেম্বর (রবিবার) দুপুর ২ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্থ ব্যক্তির জমি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, ব্যক্তি মালিকানাধীন জায়গায় সরকারী প্রকল্প নেওয়ার বিধান নেই। তাছাড়া জোরপূর্বক যে রাস্তা করা হয়েছে সেটা আমরা অবগত হয়েছি। যেহেতু ফয়েজ উদ্দিনের জায়গার সাথে একটি নদী রয়েছে। সেহেতু নালার জায়গা টুকু আলাদা করে (পরিমাপ) করে তাঁর জায়গাটি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ