১১:২১ অপরাহ্ণ
নবগঠিত মধ্যনগর উপজেলায় ব্যবসায়ীর তিন লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ
নবগঠিত মধ্যনগর উপজেলা বাজারের বাসিন্দা ও চাল ব্যবসায়ী ভুক্তভোগী লিটন সরকার (৪০) ও ভাই ভাই চাউলের দোকানের স্বত্বাধিকারী নবগঠিত ওই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চামরদানী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাকর তালুকদার পান্নার বিরুদ্ধে তিন লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন।
আজ বুধবার বেলা সোয়া ১২টার দিকে ভাই ভাই চাউলের দোকান তাঁর নিজ ব্যবসায়ীক প্রতিষ্ঠানে তার অবশিষ্ট পাওনা টাকা ফেরত পাওয়া ও নিজের জীবনের নিরাপত্তা চেয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী ওই ব্যবসায়ী উল্লেখ করেছেন, উপজেলার চামরদানী ইউনিয়নের কামারগাঁও এলাকার বাসিন্দা প্রভাকর তালুকদার ওরফে পান্না ইউপি চেয়ারম্যান থাকাকালীন সময়ে ২০১২সালের ২৬অক্টোবর থেকে ২০১৫সালের ৩১মার্চ পর্যন্ত টিআর/কাবিখার চাল দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে তিন লাখ ৭৫হাজার টাকা নেন। এর মধ্যে ওই ব্যবসায়ীকে তিনি ৬০হাজার টাকা মুল্যের চাল বুঝিয়ে দিয়েছেন।
অবশিষ্ট তিন লাখ ১৫হাজার টাকা দেই দিচ্ছি বলে নানা অজুহাতে তিনি সময় ক্ষেপন করে আসছেন। চলতি বছরের ২৮অক্টোবর বেলা দুইটার দিকে মধ্যনগর বাজারের শহীদ মিনার প্রাঙ্গণে সাবেক ওই ইউপি চেয়ারম্যানের কাছে পাওনা তিন লাখ ১৫হাজার টাকা চাইলে তিনি টাকা দেবেন না বলে জানান। এক পর্যায়ে ওই ব্যবসায়ীকে লোকজনদের সামনে কটু কথা বলাসহ তাঁকে প্রাণ নাশের হুমকি দেন সাবেক ওই ইউপি চেয়ারম্যান। মধ্যনগর বাজারের ব্যবসায়ী লিটন সরকার( ৪০) বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ নেতা প্রভাকর তালুকদার পান্নার কাছে তিন লাখ ১৫হাজার টাকা পাওনা সংক্রান্ত প্রমাণাদি আমার কাছে রয়েছে। ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি সময় ক্ষেপন করে চলেছেন। পাওনা টাকা না দিয়ে ওই তিনি আমাকে উল্টো গালিগালাজ ও আমার বিরুদ্ধে মামলা মোকাদ্দমা করাসহ প্রাণ নাশের হুমকি দিয়েছেন। জীবনের নিরাপত্তা চেয়ে গত মঙ্গলবার ২নভেম্বর মধ্যনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। ডায়েরি নম্বর ৭০। মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চামরদানী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাকর তালুকদার পান্না তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, মধ্যনগর বাজারের ব্যবসায়ী লিটন সরকারের সঙ্গে আমার কোনো অর্থনৈতিক লেনদেন হয়নি। আসন্ন ইউপি নির্বাচনে আমি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। এলাকায় আমার সুনাম নষ্ট করার জন্য এবং দলীয় ভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্দ্যেশ্যে আমাকে জড়িয়ে এ ধরণের মিথ্যা অপবাদ রটানো হচ্ছে। মধ্যনগর থানার ওসি নির্মল দেব বলেন, ওই ব্যবসায়ী থানায় একটি জিডি করেছেন। ঘটনাটিকে খতিয়ে দেখা হচ্ছে। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রুহুল আমিন তালুকদার, আশিক মিয়া, ওসিম সরকার,স্বাদিন সরকার, অরুণ কিরণ সরকার, সারুয়ার সরকার, সাংবাদিক গিয়াস উদ্দিন রানা, হাফিজুর রহমান চয়ন, ফারুক আহমেদ, মিঠু মিয়া, মোবারক হোসেন প্রমুখ।