শুক্রবার, অক্টোবর ২৩, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৬ এপ্রিল ২০ ২০
৩:০ ৭ পূর্বাহ্ণ

ধর্মপাশায় বীর মুক্তিযোদ্ধা আলী উসমানের চিরবিদায়

ফারুক আহমেদ,ধর্মপাশা প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আলী উছমান (৭৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। আজ রোববার বেলা দেড়টার দিকে নিজ বাড়িতে সবাইকে ছেড়ে তিনি চলে গেছেন না ফেরার দেশে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে জীবন বাজী রেখে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ১৯৭১সালের মহান মুক্তিযুদ্ধে তিনি অংশ নেন। ১৯৭৫সালের ১৫আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘাতকেরা হত্যা করার পর তিনি সিদ্ধান্ত নেন বঙ্গবন্ধুর খুনীদের বিচার না হওয়া পর্যন্ত তিনি বিয়ে করবেন না। যখন বঙ্গবন্ধুর খুনীদের বিচার শুরু হলো তখন যৌবনের উত্তাল সময় পেরিয়ে তখন তাঁর জীবনে বার্ধক্য এসে হাজির হয়। তাই তাঁর আর বিয়ের সানাই বাঁজেনী। তিনি দুনিয়া থেকে চিরকুমার হিসেবেই চিরবিদায় নেন। আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজ গ্রামের সামনের মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা সম্পন্ন হয়। জানাজাই স্থানীয় সাংবাদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন (এমপি)ও অশংগ্রহণ করেন। পরে তাঁর লাশ এলাকার কবরস্থানে দাফন করা হয়। তিনি নিজের ব্যবহার ও সততার কারণে এলাকার মানুষজনদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তাই এই বরেন্য ব্যক্তির মৃত্যুতে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষকসহ নানা শ্রেণি পেশার মানুষেরা গভীর শোক প্রকাশ করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ