মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
৬ মে ২০ ২৫
৭:৫৫ অপরাহ্ণ

কমলগঞ্জে আত্নগোপন থেকেও শেষ রক্ষা হয়নি ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা রাজুর

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ রাজুকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৫ মে) কমলগঞ্জ পৌর এলাকার পানিশালা গ্রামের তার নিজ বাড়ি থেকে রাতে গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন। পুলিশ জানায়, তিনি নিজ বাড়িতে আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানা পুলিশের একটি চৌকস অভিযানিক দল বাড়িতে তল্লাশী চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

এ নিয়ে কমলগঞ্জ উপজেলার আওয়ামীলীগ সমর্থিত বর্তমান ৫ ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে জনপ্রতিনিধিসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের অনেকেই বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ