মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
মৌলভীবাজার প্রতিনিধি::
২৪ আগস্ট ২০ ২৫
৫:৪৩ অপরাহ্ণ

সাবেক ছাত্রদল নেতা বেলাল খানের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বিজলী গ্রামের বাসিন্দা এবং যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রদল নেতা বেলাল খান-এর বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি দায়ের করেছেন একই গ্রামের বাসিন্দা শিপু মিয়া। মামলা নং ১৪৪/২০২৫ হিসেবে বিষয়টি সিলেট সাইবার ট্রাইব্যুনালে নথিভুক্ত হয়েছে। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, মামলাটি বর্তমানে তদন্তের জন্য মৌলভীবাজার জেলা সিআইডি পুলিশের অধীনে রয়েছে এবং আদালত পরবর্তী শুনানির তারিখ শিগগিরই নির্ধারণ করবেন। বেলাল খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করেন।

তিনি বলেন, শেখ হাসিনার সময় আমরা যখন আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে কথা বলতাম, তখনও আমাদের এমন মামলা দেওয়া হতো। আর এখন বর্তমান সরকারের কিছু সমন্বয়ক(প্রেসার গ্রুপ) সদস্যরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় মামলা করছে। তবে বাংলাদেশে যতদিন দুর্নীতি বন্ধ না হবে, ততদিন আমরা কথা বলে যাব।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ