১১:৪৬ অপরাহ্ণ
জনগণের ভালোবাসা ও সমর্থনে বিজয়ী হয়েছি: সংসদ সদস্য এম এ মালিক
হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) ইয়ুথ ফেডারেশন' দোয়া ও ইফতার মাহফিল
সিলেট ৩ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন,জনগণের ভালোবাসা ও সমর্থনে বিজয়ী হয়েছি এবং সবসময় এলাকার প্রতিটি মানুষের পাশে থাকতে চাই।
তিনি উল্লেখ করেন, সিলামমসহ আশপাশের প্রতিটি সেন্টারের উন্নয়নে কাজ করবেন ইনশাআল্লাহ। এলাকার রাস্তাঘাট উন্নয়ন ও সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
পাশাপাশি স্থানীয় হেলথ সেন্টারকে আরও বড় ও আধুনিক করার উদ্যোগ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ সহজে স্বাস্থ্যসেবা পেতে পারেন। এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন আগামী মাস থেকে নতুন কর্মসূচি বাস্তবায়নের কথাও জানান । তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।
এজন্য তিনি উপস্থিত সুধীজন ও সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এবং আয়োজক হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) ইয়ুথ ফেডারেশনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
সংসদ সদস্য এম এ মালিক ২৭ ফেব্রুয়ারী (শুক্রবার ) দক্ষিণ সুরমার সিলাম চকরবাজারস্ত হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) ইয়ুথ ফেডারেশন-এর উদ্যোগে কোরআনে খতম ও রমজানের তাৎপর্য শীর্ষক তাফসীর, আলাচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। এর পূর্বে তিনি হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) কবরস্থান জিয়ারত করেন ও অনুষ্ঠানের দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) ইয়ুথ ফেডারেশন-এর উপদেষ্টা ফজলু মিয়ার সভাপতিত্বে ,বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি আবেদ রাজা, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদুল করিম নুহেল, সিলাম ৯নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ। উপস্তিত ছিলেন হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) ইয়ুথ ফেডারেশন-এর সাধারণ সম্পাদক ইয়াসিন আহমেদ ফাহিম, নির্বাহী সভাপতি তানভীর হোসেন মাহাদী, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক রনি, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান সাব্বির,কোষাধ্যক্ষ লতিফুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মসহ অসংখ্য রোজাদার মুসুল্লি।